ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি হামে আরও ৯ মৃত্যু, উপসর্গসহ প্রাণহানি ১ হাজার ৩৫০ নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স পুরোনো এসি বদলে ওয়ালটনের নতুন এসিতে ৩০ শতাংশ ছাড় শ্রীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ বন্ধকি সম্পত্তি নিলামে অনিয়মের অভিযোগ, অস্বীকার সিটি ব্যাংকের পোশাক খাতের অস্থিরতার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন শামা ওবায়েদ মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও অষ্টম মজুরি বোর্ডে পোশাকশ্রমিকদের ন্যায্য প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

হামে আরও ৯ মৃত্যু, উপসর্গসহ প্রাণহানি ১ হাজার ৩৫০

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর হাসপাতালে ভর্তির সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৫০ জন।

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি চারজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৮ জন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২৪৩ জন, সিলেটে ১৭৬ জন, বরিশালে ১০০ জন, ময়মনসিংহে ৫৩ জন, খুলনায় ৪৯ জন, রংপুরে ৩৬ জন এবং রাজশাহীতে ৩৫ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ২০ হাজার ৭০৫ জন।

এদিকে, একই সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জনে। পরীক্ষায় তাঁদের মধ্যে ২৬ হাজার ১৩৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

সংক্রমণ, হাসপাতালে রোগীর চাপ এবং মৃত্যুর ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপের গুরুত্ব সামনে আসছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হামে আরও ৯ মৃত্যু, উপসর্গসহ প্রাণহানি ১ হাজার ৩৫০

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬