ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স পুরোনো এসি বদলে ওয়ালটনের নতুন এসিতে ৩০ শতাংশ ছাড় শ্রীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ বন্ধকি সম্পত্তি নিলামে অনিয়মের অভিযোগ, অস্বীকার সিটি ব্যাংকের পোশাক খাতের অস্থিরতার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন শামা ওবায়েদ মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও অষ্টম মজুরি বোর্ডে পোশাকশ্রমিকদের ন্যায্য প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর জনসংখ্যা মাত্র ৩৮০০, টি-টোয়েন্টি সিরিজে ফকল্যান্ডের ইতিহাস ইসরায়েলের রাজনীতিতে নতুন সমীকরণ

শ্রীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দোকানে হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা, পাল্টাপাল্টি ধাওয়া ও লাঠিপেটা; পৌর শহরে ছড়িয়ে পড়ে আতঙ্ক

গাজীপুরের শ্রীপুর পৌর শহরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে লাঠিপেটাও হয়। সংঘর্ষের পর আতঙ্ক ছড়িয়ে পড়লে পৌর শহরে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে পৌর শহরের চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিক আন্দোলনের অংশ হিসেবে দুপুর পৌনে ১২টার দিকে বিভিন্ন কারখানার কয়েক হাজার শ্রমিক শ্রীপুর চৌরাস্তায় জড়ো হন। পরে তাঁরা বিক্ষোভ মিছিল শুরু করেন। একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকদের কয়েকজন বিভিন্ন দোকানে হামলা চালান বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থলে জড়ো হন।

পরে শ্রমিকদের ধাওয়া করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে তা পাল্টাপাল্টি ধাওয়া ও লাঠিপেটায় রূপ নেয়। বিএনপির নেতা-কর্মীদের ধাওয়ায় শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে সরে যান।

সংঘর্ষের কারণে পৌর শহরের চৌরাস্তা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম বলেন, ঘটনার সময় তিনি মহাসড়কে অবস্থান করছিলেন। চৌরাস্তা এলাকায় শ্রমিক বিক্ষোভের খবর পেয়েছেন। তবে দুই পক্ষের সংঘর্ষের বিষয়ে তিনি অবগত নন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

সংবাদ প্রকাশের সময় : ০৩:০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬