ঢাকা ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামে আরও ৯ মৃত্যু, উপসর্গসহ প্রাণহানি ১ হাজার ৩৫০ নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স পুরোনো এসি বদলে ওয়ালটনের নতুন এসিতে ৩০ শতাংশ ছাড় শ্রীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ বন্ধকি সম্পত্তি নিলামে অনিয়মের অভিযোগ, অস্বীকার সিটি ব্যাংকের পোশাক খাতের অস্থিরতার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন শামা ওবায়েদ মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও অষ্টম মজুরি বোর্ডে পোশাকশ্রমিকদের ন্যায্য প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর জনসংখ্যা মাত্র ৩৮০০, টি-টোয়েন্টি সিরিজে ফকল্যান্ডের ইতিহাস

নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘করপোরেট নাইট ২০২৬’-এ সম্মাননা প্রদান; আকিজের দুই প্রতিষ্ঠানের হাতে আইএসও সনদ হস্তান্তর

দেশের নির্মাণশিল্প ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নয়জন বিশিষ্ট প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিয়েছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ রেডিমিক্স কংক্রিট লিমিটেড। একই অনুষ্ঠানে গুণগত মান, পরিবেশ সুরক্ষা এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে প্রাতিষ্ঠানিক অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে আকিজ গ্রুপের দুটি প্রতিষ্ঠানকে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেমের (আইএমএস) আওতায় আইএসও সনদ দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ‘করপোরেট নাইট ২০২৬’ অনুষ্ঠানে এসব সম্মাননা ও সনদ হস্তান্তর করা হয়। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘দ্য আর্ট অব কংক্রিট’।

সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. এম. শামীম জেড বসুনিয়া, বিভাগের প্রধান অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সাবেক প্রধান সমন্বয়ক মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদ, বুয়েটের সাবেক অধ্যাপক ড. সৈয়দ ফখরুল আমিন এবং অধ্যাপক ড. খান মাহমুদ আমানত।

এ ছাড়া সম্মাননা পেয়েছেন বুয়েটের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক ও ফাল্গুনী মল্লিক অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান স্থপতি ফাল্গুনী মল্লিক।

অনুষ্ঠানে টিইউভি অস্ট্রিয়া আকিজ রেডিমিক্স কংক্রিট লিমিটেডকে এবং জিএসসিএস সার্টিফিকেশন বডি আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডকে আইএমএসের আওতায় আইএসও সনদ হস্তান্তর করে। গুণগত মান, পরিবেশ সুরক্ষা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং ধারাবাহিক উন্নয়নে প্রতিষ্ঠানগুলোর অঙ্গীকারের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে এ সনদকে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডের ক্লাস্টার সিইও আসাদুল হক সুফিয়ানী বলেন, দেশের নির্মাণশিল্প ও অবকাঠামো উন্নয়নে প্রকৌশলী, স্থপতি, নির্মাণসংশ্লিষ্ট পেশাজীবী এবং মানসম্মত নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের লক্ষ্য শুধু পণ্য সরবরাহ নয়; আধুনিক প্রযুক্তি, মানসম্মত উপকরণ ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে গ্রাহকদের কার্যকর নির্মাণ সমাধান দেওয়া।

তিনি বলেন, নয়জন প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দেওয়া তাঁদের পেশাগত অবদান এবং দেশের উন্নয়নে ভূমিকার প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ। গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের আস্থা, পেশাজীবীদের দক্ষতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আকিজ রেডিমিক্স আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আকিজ রেডিমিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, কংক্রিট কেবল নির্মাণসামগ্রী নয়, প্রতিটি স্থাপনার স্থায়িত্ব, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার অন্যতম ভিত্তি। মানসম্মত কংক্রিট উৎপাদনে সঠিক উপাদান নির্বাচন, নির্ভুল অনুপাত, আধুনিক প্রযুক্তি এবং কঠোর গুণগত মান নিয়ন্ত্রণ জরুরি। এসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে আকিজ রেডিমিক্স।

অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান, ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (বিল্ডিং ম্যাটেরিয়ালস) মো. মোস্তাক আহমেদ এবং আকিজ রেডিমিক্সের হেড অব সেলস মো. জাহিদ হাসান উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতিষ্ঠানের গ্রাহক, প্রকৌশলী, স্থপতি ও নির্মাণশিল্পসংশ্লিষ্ট পেশাজীবীরাও অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকেরা জানান, আকিজ রেডিমিক্সের অর্জন ও সাফল্য উদযাপন, করপোরেট গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও দৃঢ় করাই ছিল ‘করপোরেট নাইট ২০২৬’-এর মূল উদ্দেশ্য।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

সংবাদ প্রকাশের সময় : ০৩:১৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬