ঢাকা ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অগ্নিসন্ত্রাস ও সহিংসতা দেশের কল্যাণ বয়ে আনে না: রাবিপ্রবি উপাচার্য কলি হত্যার দ্রুত বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে পাবনায় বিক্ষোভ টানা বৃষ্টিতে কুমিল্লায় শীতকালীন সবজির আবাদে বিপর্যয়ের শঙ্কা মির্জা আজমকে হাজির করতে দুই পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি হামে আরও ৯ মৃত্যু, উপসর্গসহ প্রাণহানি ১ হাজার ৩৫০ নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স পুরোনো এসি বদলে ওয়ালটনের নতুন এসিতে ৩০ শতাংশ ছাড় শ্রীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ বন্ধকি সম্পত্তি নিলামে অনিয়মের অভিযোগ, অস্বীকার সিটি ব্যাংকের

কলি হত্যার দ্রুত বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে পাবনায় বিক্ষোভ

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনায় ১০ বছর বয়সী শিশু শিক্ষার্থী কামরুন্নাহার কলি হত্যার বিচার দ্রুত সম্পন্ন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। হত্যাকাণ্ডের আসামিরা গ্রেপ্তার হলেও বিচারপ্রক্রিয়া শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহত শিশুর স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

রোববার (২২ নভেম্বর) সকালে এলাকাবাসীর উদ্যোগে পাবনা জেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মানববন্ধনে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু কলি হত্যার ঘটনায় জড়িতদের পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচারপ্রক্রিয়া শেষ হয়নি। তাঁরা দ্রুত বিচার সম্পন্ন করে আসামিদের ফাঁসি কার্যকরের দাবি জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশু শিক্ষার্থী কামরুন্নাহার কলি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজের সাত দিন পর ১৬ সেপ্টেম্বর বুধবার সকালে কুলুনিয়া গ্রামে নিজেদের বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলির প্রতিবেশী মোস্তফা প্রামাণিক ও তাঁর ভাড়াটিয়া ইয়াছিনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, ঘটনার দিন মোস্তফার মুদি দোকানের পেছনের একটি ঘরে নিয়ে কলিকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে মরদেহ ডোবায় ফেলে রাখা হয়।

নৃশংস এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কলি হত্যার দ্রুত বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে পাবনায় বিক্ষোভ

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬