ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়োগের অপেক্ষায় ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই ৪ কোটি টাকায় শ্রীমঙ্গল-কমলগঞ্জ সংযোগ সড়ক নির্মাণ, কমবে যাতায়াতের দুর্ভোগ কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা-লুটপাট, গুলিবিদ্ধ বৃদ্ধ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী বেড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগ- বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রার্থনা জানিয়ে চিঠি কালিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-আগুন বন্যার প্রভাব ঝালকাঠির সবজির বাজারে, চড়া দামে বিপাকে ক্রেতারা চমক নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি মিডিয়া কাপ ফুটবল’ ভালোবাসার টানে চীন থেকে লক্ষ্মীপুর, ইসলাম গ্রহণ করে বিয়ে

৪ কোটি টাকায় শ্রীমঙ্গল-কমলগঞ্জ সংযোগ সড়ক নির্মাণ, কমবে যাতায়াতের দুর্ভোগ

​মৌলভীবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার সংযোগস্থলে দুই কিলোমিটার দীর্ঘ আরসিসি সড়কের নির্মাণকাজ শেষ হয়েছে। স্থানীয়ভাবে ‘দলই চা বাগান রাস্তা’ নামে পরিচিত সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি ৫ লাখ টাকা। দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমার পাশাপাশি সড়কটি দুই উপজেলার যোগাযোগ, পর্যটন এবং চা বাগানের পণ্য পরিবহনে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সড়কটির দুই কিলোমিটার অংশ নির্মাণ করা হয়েছে। এর আগে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী এ উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

নবনির্মিত সড়কটি কালীঘাট হয়ে সরাসরি মনু-ধলাই সার্কুলার রোডের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের অভ্যন্তরীণ যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। একই সঙ্গে এ অঞ্চলের পর্যটনকেন্দ্রগুলোতে যাতায়াত এবং স্থানীয় চা বাগানগুলোর উৎপাদিত পণ্য পরিবহনেও সুবিধা বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

সড়কটির নির্মাণমান সম্পর্কে শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. আব্দুল রাকিব বলেন, প্রকল্পের নির্ধারিত নিয়ম ও মানদণ্ড অনুসরণ করে পুরো দুই কিলোমিটার সড়ক আরসিসি ঢালাইয়ের মাধ্যমে মজবুতভাবে নির্মাণ করা হয়েছে।

সড়কটির কাজ শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের ভাষ্য, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। অবশেষে দুই কিলোমিটার অংশের কাজ শেষ হওয়ায় যাতায়াতে ভোগান্তি কমবে।

তবে স্থানীয়দের দাবি, সড়কটির আরও ছয় কিলোমিটার অংশ নির্মাণ বাকি রয়েছে। ওই অংশের কাজ দ্রুত শেষ করা হলে দুই উপজেলার মানুষের যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ স্থায়ীভাবে কমবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৪ কোটি টাকায় শ্রীমঙ্গল-কমলগঞ্জ সংযোগ সড়ক নির্মাণ, কমবে যাতায়াতের দুর্ভোগ

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬