ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রার্থনা জানিয়ে চিঠি কালিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-আগুন বন্যার প্রভাব ঝালকাঠির সবজির বাজারে, চড়া দামে বিপাকে ক্রেতারা চমক নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি মিডিয়া কাপ ফুটবল’ ভালোবাসার টানে চীন থেকে লক্ষ্মীপুর, ইসলাম গ্রহণ করে বিয়ে জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ৫১ বস্তা টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণ-রুপা মিলল পাগলা মসজিদের দানবাক্সে

কালিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-আগুন

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০ থেকে ২৫টি বাড়ির অর্ধশতাধিক ঘর পুড়েছে বলে ফায়ার সার্ভিসের তথ্য; পুলিশ বলছে, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর গুজব

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা নিহত হওয়ার ঘটনার পর এবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রামে এসব ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের হিসাবে, আগুনে অন্তত ২০ থেকে ২৫টি বাড়ির অর্ধশতাধিক বসতঘর পুড়ে গেছে। এ ছাড়া বড়দিয়াবাজারের কয়েকটি দোকানেও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে বেন্দারচর গ্রামের কয়েকটি বাড়িতে আগুন লাগার খবর পান তাঁরা। তবে ঘটনাস্থলে যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখায় ফায়ার সার্ভিসের কর্মীরা বাধার মুখে পড়েন। পরে প্রতিবন্ধকতা সরিয়ে রাত ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছান তাঁরা। ততক্ষণে বাড়িঘরের আগুন অনেকটাই নিভে গিয়েছিল।

নড়াইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শওকত আলী বলেন, বেন্দারচর গ্রামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাঁদের একটি ইউনিট আগুন নেভাতে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িও রয়েছে। এ ছাড়া কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের বাড়ি রয়েছে ওই গ্রামে।

এদিকে বেন্দারচর গ্রামে বাড়িঘরে আগুন জ্বলতে থাকার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে এসব হামলা ও অগ্নিসংযোগে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুর এবং কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে সাবেক সংসদ সদস্যের গ্রামের বাড়িও রয়েছে। কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তা পুলিশ তদন্ত করছে।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জানান, এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হবে। সেখানে বিস্তারিত জানানো হবে।

বিএনপির দুই নেতা নিহতের ঘটনা

এর আগে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কালিয়া পৌরসভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শোভাযাত্রা বের করেন বিএনপির নেতা-কর্মীরা। শোভাযাত্রাটি বেন্দারচর গ্রামের বটগাছ এলাকায় পৌঁছালে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

হামলায় কালিয়া পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), পৌর কৃষক দলের সদস্যসচিব শাহিনুর মোল্লা (৪৫) এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫) আহত হন। পরে শাহিনুর মোল্লা ও সোহেল মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

বিএনপির নেতা-কর্মীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় তাঁদের দুই সহকর্মী নিহত হয়েছেন। এই ঘটনার পরই বেন্দারচর গ্রামে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে দুই ঘটনার মধ্যে সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

হিন্দুদের বাড়িতে হামলার খবর গুজব: পুলিশ

এদিকে কালিয়ার বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে দাবি করেছে নড়াইল জেলা পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে বলেও দাবি পুলিশের।

শনিবার (২১ নভেম্বর) পুলিশ সুপারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কালিয়ার বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। সেখানে হিন্দু সম্প্রদায়ের কোনো সদস্যের ওপর হামলা কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৮ নভেম্বর কালিয়ায় শাহীন শেখ (৪৫) ও সোহেল মোল্লা (৪০) হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দিপা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে (২১) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই হত্যাকাণ্ডের জেরে ২০ নভেম্বর বিকেলে বেন্দারচর গ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের কয়েকটি বাড়িতে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কালিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-আগুন

সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬