ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী বেড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগ- বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রার্থনা জানিয়ে চিঠি কালিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-আগুন বন্যার প্রভাব ঝালকাঠির সবজির বাজারে, চড়া দামে বিপাকে ক্রেতারা চমক নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি মিডিয়া কাপ ফুটবল’ ভালোবাসার টানে চীন থেকে লক্ষ্মীপুর, ইসলাম গ্রহণ করে বিয়ে জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

বেড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগ- বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করলেও সংঘর্ষ থামাতে হিমশিম খাচ্ছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে শুরু হওয়া এ সংঘর্ষ বিকেল পর্যন্ত চলছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বৃশালিখা এলাকার আওয়ামী লীগ এবং সওদাগরপাড়া এলাকার বিএনপির নেতাকর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ চলছে।

এর আগে, দুদিন আগে বেড়া থানার সামনে আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এর জেরে দুর্বৃত্তরা সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগ করে। 

পরে বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার পর থেকেই দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর ধারাবাহিকতায় শনিবার দুপুরে নতুন করে সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর থেকে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ থামাতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশরাফ বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগ- বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬