ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয় পেট্রাপোল ধরেই কি হাসিনা ফিরবেন? রুট খুঁজছেন আওয়ামী লীগের নেতারা ঝালকাঠিতে দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীর ফরম পূরণে যুবদল নেতার সহায়তা অগ্নিসন্ত্রাস ও সহিংসতা দেশের কল্যাণ বয়ে আনে না: রাবিপ্রবি উপাচার্য কলি হত্যার দ্রুত বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে পাবনায় বিক্ষোভ

হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বাইরে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশে তাণ্ডব পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তাঁর দাবি, শেখ হাসিনার ষড়যন্ত্রের পাশাপাশি দেশে অবস্থান করা সন্ত্রাসীরাও হুমকি হয়ে উঠতে পারে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা সদরের অডিটরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, দেশের আইন অমান্য করে দেশের বাইরে পালিয়ে থাকা শেখ হাসিনা বাংলাদেশে তাণ্ডব পরিস্থিতি তৈরির জন্য চক্রান্ত-ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। সেই সুযোগে দেশ থেকে পালিয়ে না যাওয়া কিছু সন্ত্রাসীর তৎপরতাও দেখা যাচ্ছে।

তাঁর ভাষ্য, এসব তাণ্ডব এখন পর্যন্ত মূলত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মধ্যেই সীমাবদ্ধ। এতে তাঁর মতে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের সাংগঠনিক ও সামাজিক ভিত্তি এই মুহূর্তে ওই এলাকার বাইরে দৃশ্যমান নয়। তবে দেশে অবস্থান করা সন্ত্রাসীদের সম্ভাব্য হুমকির বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সভায় বিএনপির সাংগঠনিক পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আগামী ডিসেম্বর মাসকে দলীয়ভাবে সাংগঠনিক মাস ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতের স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলের পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরা হবে। এ জন্য দলীয় পর্যায়ে আলোচনা ও পরামর্শের ভিত্তিতে নেতাকর্মীদের কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ‘আমাদের নেতা জিয়াউর রহমান রাজনৈতিক নেতা হতে চাননি। আওয়ামী লীগের নেতৃত্বের ব্যর্থতার কারণে তাঁকে রাষ্ট্রের দায়িত্ব নিতে হয়েছিল।’

বর্ধিত সভায় ছাত্রদল নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে দলের এক জ্যেষ্ঠ নেতার প্রতি ইঙ্গিত করে জহির উদ্দিন স্বপন বলেন, সন্ত্রাসমুক্ত গৌরনদী ও আগৈলঝাড়া গড়ার অঙ্গীকার করে তিনি জনগণের কাছে ভোট চেয়েছেন। জনগণ তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। তাই সেই প্রতিশ্রুতি রক্ষা করতে হবে।

দলের ভেতরে কেউ সন্ত্রাসে জড়ালে প্রথমে তাঁকে বুঝিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করবেন জানিয়ে তিনি বলেন, তাতে কাজ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. সফিকুর রহমান শরীফ স্বপন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান খোকন।

এ ছাড়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা সভায় বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কামাল হোসেন বিপ্লব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সরোয়ার হোসেন পান্নু, উপজেলা যুবদলের সদস্য সচিব মনির হোসেন মাস্টার, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রুবেল গোমস্তা ও সদস্য সচিব মো. আল আমিন মোল্লা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন

সংবাদ প্রকাশের সময় : ০৮:১৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬