ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয় পেট্রাপোল ধরেই কি হাসিনা ফিরবেন? রুট খুঁজছেন আওয়ামী লীগের নেতারা ঝালকাঠিতে দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীর ফরম পূরণে যুবদল নেতার সহায়তা অগ্নিসন্ত্রাস ও সহিংসতা দেশের কল্যাণ বয়ে আনে না: রাবিপ্রবি উপাচার্য কলি হত্যার দ্রুত বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে পাবনায় বিক্ষোভ টানা বৃষ্টিতে কুমিল্লায় শীতকালীন সবজির আবাদে বিপর্যয়ের শঙ্কা মির্জা আজমকে হাজির করতে দুই পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি হামে আরও ৯ মৃত্যু, উপসর্গসহ প্রাণহানি ১ হাজার ৩৫০

ভারতীয় কয়েকটি গণমাধ্যম বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে বলে দাবি

তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩০:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ভারতের কয়েকটি গণমাধ্যম বক্তব্যটি ভুলভাবে উপস্থাপন করেছে বলে দাবি করেছে মন্ত্রণালয়।

রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র গণমাধ্যমকে এ তথ্য জানান।

মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করেননি। অথচ ভারতের কয়েকটি গণমাধ্যম বক্তব্যটি ভিন্নভাবে উপস্থাপন করেছে।

তিনি আরও বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা’ বিভিন্ন মহাদেশে বেপরোয়া হয়ে উঠেছে। নিরীহ মানুষের ওপর তাদের চালানো মারাত্মক সহিংসতা বিশ্ব প্রত্যক্ষ করেছে। এসব গোষ্ঠী সন্ত্রাসকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে এবং বিভিন্ন দেশে গুরুতর নিরাপত্তা সমস্যা তৈরি করছে।

মুখপাত্রের ভাষ্য, তাদের কর্মকাণ্ড বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের নিয়েও নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে, যার প্রভাব পড়ছে প্রবাসী সম্প্রদায়ের ওপর।

এর আগে গত বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও অগ্নিসংযোগ ও সহিংসতার রাজনীতি শুরু করেছে। এর বিরুদ্ধে ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ১৬ বছর জোরপূর্বক দেশ শাসনের পর সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়া একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আবারও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশ ছেড়ে পালিয়েও তারা অগ্নিসংযোগ ও মানুষ হত্যার রাজনীতিতে ফিরে গেছে। গত কয়েক দিনে তাদের কর্মকাণ্ডের প্রমাণ দেশবাসী দেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতীয় কয়েকটি গণমাধ্যম বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে বলে দাবি

তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয়

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩০:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬