র্নীতি-মাদক নিয়ন্ত্রণে ঝালকাঠিতে বিশেষ সভা

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ প্রতিমন্ত্রীর
ঝালকাঠিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রমের তদারকি ও সমন্বয়ের পাশাপাশি জনকল্যাণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেরিন সুলতানাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।
সভায় প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জেলার সার্বিক নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
ঝালকাঠির উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের তাগিদ দেওয়া হয় সভায়।
























