ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি খাতে অদৃশ্য ছায়া: সরকার বদলালেও অটুট বিপু-এজাজ সিন্ডিকেট বিজয় দিবসে দেশে  ফিরতে চান শেখ হাসিনা দুই মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকা ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য কমলগঞ্জে প্রকৃতি ও ঐতিহ্যের বন্দনায় খাসিদের ‘সেং কুটস্নেম’ উদযাপন প্রসূতির পেটে অস্ত্র ঠেকিয়ে অ্যাম্বুলেন্সে ডাকাতি, আতঙ্কে জন্ম নবজাতকের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফলে বড় সংশোধন, ফল বদলেছে ২৩ হাজার ১৪৫ জনের ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিতে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ চাঁপাইনবাবগঞ্জে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধারসহ দুইজন গ্রেফতার

সরকারের কাছে বিমানের ব্যবস্থা চাইলেন

বিজয় দিবসে দেশে  ফিরতে চান শেখ হাসিনা

রয়টার্স
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৬ ডিসেম্বর ঢাকায় ফেরার ইচ্ছার কথা জানালেন মুখপাত্র; পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য, দেশে ফিরলে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে

দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিজয়ের দিনটিকেই দেশে ফেরার জন্য বেছে নিতে চান তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী।

শেখ হাসিনার পক্ষ থেকে এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখের কথা জানানো হলো। তাঁর এই ঘোষণাকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। কারণ, দেশে তাঁর দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। এ ছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে রয়েছে মৃত্যুদণ্ডের রায়।

রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, দেশে ফেরার প্রস্তুতি হিসেবে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের চেষ্টা করছেন শেখ হাসিনা। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার কয়েক মাস পর তাঁর আগের পাসপোর্ট বাতিল করা হয়েছিল।

দেশে ফিরতে তিনি বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে আকাশপথে পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘সংবিধান-বহির্ভূতভাবে এবং এমন পরিস্থিতিতে তাঁকে নির্বাসনে পাঠানোর পর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর বাংলাদেশে ফিরে আসার ব্যবস্থা করা এখন সরকারের দায়িত্ব।’

এ বিষয়ে বাংলাদেশের সরকারের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

তবে এর আগে রোববার রয়টার্সকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে ভারত থেকে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি বলে জানান তিনি।

এদিকে জাতিসংঘের হিসাবে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা আন্দোলন ও পরবর্তী অস্থিরতার সময় বাংলাদেশে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার দায়ে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।

তবে ভারতে অবস্থান করে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা। ফলে বিজয় দিবসে তাঁর দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়িত হবে কি না, তা নির্ভর করছে সরকারের অবস্থান, আইনি পরিস্থিতি এবং প্রয়োজনীয় ভ্রমণ নথি পাওয়ার ওপর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকারের কাছে বিমানের ব্যবস্থা চাইলেন

বিজয় দিবসে দেশে  ফিরতে চান শেখ হাসিনা

সংবাদ প্রকাশের সময় : ১০:১৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬