ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার ৬ মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেপ্তার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার চায় শ্রমিকপক্ষ, মালিকদের প্রস্তাব ১৫,৮০০ জ্বালানি খাতে অদৃশ্য ছায়া: সরকার বদলালেও অটুট বিপু-এজাজ সিন্ডিকেট বিজয় দিবসে দেশে  ফিরতে চান শেখ হাসিনা দুই মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকা ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য কমলগঞ্জে প্রকৃতি ও ঐতিহ্যের বন্দনায় খাসিদের ‘সেং কুটস্নেম’ উদযাপন

শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৬ ডিসেম্বর ফিরতে চাইলে বন্দি হিসেবেই আসতে হবে বলে মন্তব্য; কূটনীতিকদের ব্রিফিং শেষে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি

শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তব পরিস্থিতি এক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। তিনি বলেছেন, দেশে ফিরতে হলে শেখ হাসিনাকে হাতকড়া পরেই বন্দি হিসেবে আসতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মনের জ্বালায় আর পকেটে টাকা থাকলে অনেক রিপোর্টই করানো যায়।’ এ সময় তিনি আরও মন্তব্য করেন, দেশের মানুষ এখন আওয়ামী লীগকেই সন্ত্রাসী হিসেবে চেনে।

ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন বলেও জানান।

এর আগে মঙ্গলবার সকালে প্রথমবারের মতো ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ ও সংস্থার শীর্ষ কূটনীতিক কিংবা তাঁদের প্রতিনিধিরা অংশ নেন।

এর আগে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে জানিয়েছিলেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দিল্লি থেকে ঢাকায় ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। দেশে ফেরার জন্য তিনি সরকারকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সরকার শেখ হাসিনার প্রত্যাবর্তনকে সাধারণ যাত্রা হিসেবে দেখছে না; বরং তাঁকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার কথাই বলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ১০:২৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬