ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মেট্রোরেলের রাতের শেষ ট্রেন ছাড়বে ১১টায়

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে মেট্রোরেলের রাতের চলাচলের সময় আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে শেষ ট্রেন ২০ থেকে ৩০ মিনিট বেশি চলাচল করবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

নতুন সময়সূচি কার্যকর হলে রাতে মেট্রোরেলের শেষ ট্রেন রাত ১১টায় ছাড়বে। পাশাপাশি ট্রেন চলাচলের মধ্যবর্তী বিরতিও কমানো হবে। বর্তমানে যেখানে প্রায় ২০ মিনিট বিরতি থাকে, তা কমিয়ে ৭ থেকে ৮ মিনিটে আনার পরিকল্পনা রয়েছে।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, রাতের সময় বাড়াতে অতিরিক্ত ট্রেন অপারেটর প্রয়োজন হবে। এরই মধ্যে অপারেটর নিয়োগের প্রক্রিয়া শেষ হয়েছে। তাদের প্রশিক্ষণ আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে।

তবে রাতের ট্রেন চলাচলের সময় বাড়ানোর ফলে মেট্রোরেলের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজের সময় কমে যাবে। তাই এসব কাজ কীভাবে সমন্বয় করা যায়, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এর আগে গত ৭ জুন থেকে রাতে মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানো হয়েছিল। এবার সেই সময় আরও বাড়িয়ে শেষ ট্রেন রাত ১১টায় চালানোর পরিকল্পনা করা হচ্ছে।

নতুন সময়সূচি কার্যকর হলে বিশেষ করে রাতে অফিসফেরত ও দূরবর্তী গন্তব্যের যাত্রীদের জন্য মেট্রোরেল ব্যবহারের সুযোগ আরও বাড়বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেট্রোরেলের রাতের শেষ ট্রেন ছাড়বে ১১টায়

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬