ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলছড়িতে ফ্যামিলি কার্ডের তালিকায় অনিয়ম, ইউএনও কার্যালয়ে ভাঙচুর ২৭ আগস্ট বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ফ্যামিলি কার্ডের মূল কার্যক্রম শুরু ১৬ আগস্ট র’-প্রধানের ঢাকা সফর স্বাভাবিক, শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ: তথ্য উপদেষ্টা ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে কার্যকর থাকবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: চিফ হুইপ বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে: প্রধানমন্ত্রী তেল আমদানিতে আসছে বেসরকারি বিনিয়োগ করোনা ফিরছে সিলেটে? বাড়ছে স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ হাসিনাকে ফেরত না দিলে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয়

ফুলছড়িতে ফ্যামিলি কার্ডের তালিকায় অনিয়ম, ইউএনও কার্যালয়ে ভাঙচুর

গাইবান্ধা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে জনবল নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জানালা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ফুলছড়ি উপজেলা কার্যালয়ে এই ভাঙচুর চালায় নিয়োগবঞ্চিত ব্যক্তিরা ও ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা এ বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে উপজেলা প্রশাসন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নামের তালিকা প্রকাশ করে। তালিকা প্রকাশের বিষয়টি জানাজানি হলে বেলা ১২ টার দিকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মী এবং নিয়োগবঞ্চিতরা ইউএনও কার্যালয়ের সামনে জড়ো হন। পরে তাঁরা সেখানে বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তালিকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামও আছে। তাঁরা এই তালিকা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় ইউএনও কার্যালয়ের দ্বিতীয় তলায় একটি অফিসকক্ষের জানালা ও কয়েকটি চেয়ার ভাঙচুর করেন, এসময় ভিডিও ধারণ করতে গেলে লাঞ্চিত হন দৈনিক গণকণ্ঠের গাইবান্ধা প্রতিনিধি তৌহিদুর রহমান তুহিন।অবিলম্বে এ তালিকা বাতিলের দাবি জানিয়ে ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নাল মিয়া বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তালিকায় তাঁদের নামও আছে। এ কারণে দলীয় নেতা-কর্মী ও নিয়োগবঞ্চিত ব্যক্তিরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করেছেন।

এ বিষয়ে জানতে ফুলছড়ির ইউএনও মোস্তাফিজুর রহমানের সঙ্গে মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফুলছড়িতে ফ্যামিলি কার্ডের তালিকায় অনিয়ম, ইউএনও কার্যালয়ে ভাঙচুর

সংবাদ প্রকাশের সময় : ০৬:০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬