ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ যশোরে সড়ক দুর্ঘটনায় দম্পতির মৃত্যু ২৯ বছর পর সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার, খুলবে কি মৃত্যুরহস্য? যশোর-ঢাকা প্রভাতী ট্রেন চালুসহ রেলওয়ে জংশন উন্নয়নের দাবিতে স্মারকলিপি জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষ বিতরণ কর্মসূচি বিজয়ের মানসিকতা নিয়ে বহুদূর যেতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল! টাঙ্গাইলে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

যশোরে সড়ক দুর্ঘটনায় দম্পতির মৃত্যু

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে ইজিবাইক (ব্যাটারি চালিত অটোরিকশা) ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতির মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) যশোর ক্যান্টনমেন্টের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-যশোর জেলার চৌগাছা উপজেলার মডেলপাড়া গ্রামের আবদুর রশিদ (৪৫) এবং তার স্ত্রী সাবিরা খাতুন (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুর রশিদ ও সাবিরা খাতুন দম্পতি নতুন বাড়ির জন্য মালামাল কিনতে মোটরসাইকেল যোগে চৌগাছা থেকে যশোরে গিয়েছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছায় ফেরার পথে ক্যান্টনমেন্টের প্রধান‌ফটকে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দু’জনই মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ৩টার দিকে সাবিরা খাতুনের মৃত্যু হয়। আবদুর রশিদের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। কিন্তু ঢাকায় নেয়ার পথে তিনিও মারা যান।

যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে সড়ক দুর্ঘটনায় দম্পতির মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ১১:০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬