২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য

- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে
আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ব্যালটের মাধ্যমে ভোট দেবেন সংসদের ৩৪৯ জন সদস্য।
বুধবার (১১ আগস্ট) জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি এ তথ্য জানান।
তিনি বলেন, সংসদ সদস্যরা নির্ধারিত ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের আসন নম্বর অনুযায়ী ভোট দেবেন। ব্যালটে প্রার্থীর নামের সামনে ভোট দেওয়ার পর ভোটগ্রহণ শেষে তা গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।
রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে বুধবার জাতীয় সংসদে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। স্পিকারের সভাপতিত্বে বৈঠকে চিফ হুইপ, বিরোধীদলীয় প্রতিনিধিসহ নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
বৈঠক শেষে চিফ হুইপ জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের নির্ধারিত প্রক্রিয়া রয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৮ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়ও একই দিন। এরপর ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে নূরুল ইসলাম মণি বলেন, প্রার্থী মনোনয়নের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে। তিনি সিদ্ধান্ত নেওয়ার পর দলের প্রার্থীর নাম ঘোষণা করা হবে। বিরোধী দল থেকেও একজন প্রার্থী দেওয়ার কথা রয়েছে।
ভোটগ্রহণের পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, সংসদ সদস্যরা তাঁদের নির্ধারিত আসন অনুযায়ী ভোট দেবেন। ব্যালটে প্রার্থীর নামের সামনে ভোট দেওয়ার পর বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হবে। এরপর ব্যালট গণনা করে ফলাফল প্রকাশ করা হবে।




















