ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

র’-প্রধানের ঢাকা সফর স্বাভাবিক, শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈনের সাম্প্রতিক ঢাকা সফরকে স্বাভাবিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ—এ কথাও স্পষ্ট করেছেন তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক, শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং সরকারের বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নিয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা।

পরাগ জৈনের সফর প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, দুই দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও পারস্পরিক সম্মান বজায় রেখে ভারতের গোয়েন্দা সংস্থার প্রধানের বাংলাদেশে আসা অস্বাভাবিক কিছু নয়। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর প্রধান কিংবা সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠক হওয়াও স্বাভাবিক। এ নিয়ে অনুমাননির্ভর বা ভিত্তিহীন আলোচনা না করার আহ্বান জানান তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, ‘গত ১৭ বছর ধরে ভারতের আচরণ যেমনই থাকুক না কেন, বর্তমান বাংলাদেশের সঙ্গে ভারতকে সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে নতুন করে সম্পর্ক স্থাপন করতে হবে।’

শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ

ভারতে অবস্থানরত শেখ হাসিনার সংবাদ সম্মেলন আয়োজনের বিষয়ে বাংলাদেশ ইতোমধ্যে ভারতকে কড়া কূটনৈতিক বার্তা দিয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, শেখ হাসিনা কিংবা অন্য কোনো অপরাধী দেশে ফিরলে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করে আইনের মুখোমুখি করা হবে। দেশে আর কোনো ‘মাফিয়া রেজিম’ বরদাশত করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটার সাকিব আল হাসান প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, তিনি দেশে ফিরলে তাঁকে আইনি প্রক্রিয়া ও নিরাপত্তার সব ধরনের সুরক্ষা দেওয়া হবে।

‘কৃত্রিমভাবে পাসের হার বাড়ানোর প্রবণতা থেকে বেরিয়ে এসেছি’

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, অতীতে কৃত্রিমভাবে পাসের হার বাড়ানোর যে প্রবণতা ছিল, সরকার তা থেকে বেরিয়ে এসেছে। এবার পাসের হার ও জিপিএ-৫ কমলেও সরকার এটিকে শিক্ষার গুণগত মানোন্নয়নের ইতিবাচক সূচক হিসেবে দেখছে।

শিক্ষার্থীদের ইতিহাস ও মুক্তিযুদ্ধভিত্তিক সচেতনতা বাড়াতে সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘর, জাতীয় জাদুঘরসহ অন্যান্য জাদুঘর পরিদর্শনের বিশেষ সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পার্বত্য তিন জেলায় নতুন খাদ্য গুদাম

পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল যোগাযোগব্যবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তিন পার্বত্য জেলায় নতুন খাদ্য গুদাম নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৫৫ লাখ দরিদ্র পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ অব্যাহত রয়েছে।

সরকারি হাসপাতালে অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে সরকারি হাসপাতালে অননুমোদিতভাবে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ডা. জাহেদ উর রহমান। এর অংশ হিসেবে সম্প্রতি একজন চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া পরমাণু শক্তি কমিশনের অধীন ২২টি বিশেষায়িত হাসপাতালে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ এবং ডিজিটাল ডিভাইসের প্রতি অতিরিক্ত নির্ভরতা কমাতে দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় খেলার মাঠ দখলমুক্ত ও নতুন মাঠ নির্মাণের সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

র’-প্রধানের ঢাকা সফর স্বাভাবিক, শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬