ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলছড়িতে ফ্যামিলি কার্ডের তালিকায় অনিয়ম, ইউএনও কার্যালয়ে ভাঙচুর ২৭ আগস্ট বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ফ্যামিলি কার্ডের মূল কার্যক্রম শুরু ১৬ আগস্ট র’-প্রধানের ঢাকা সফর স্বাভাবিক, শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ: তথ্য উপদেষ্টা ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে কার্যকর থাকবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: চিফ হুইপ বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে: প্রধানমন্ত্রী তেল আমদানিতে আসছে বেসরকারি বিনিয়োগ করোনা ফিরছে সিলেটে? বাড়ছে স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ হাসিনাকে ফেরত না দিলে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয়

২৭ আগস্ট বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। ওই দিন বিকেল ৩টায় সংসদ অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ আগামী ২৭ আগস্ট, বৃহস্পতিবার বিকেল ৩টায় সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন।

এর আগে গত ১৫ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয়। দ্বিতীয় অধিবেশন শেষ হওয়ার প্রায় দেড় মাস পর নতুন করে সংসদ অধিবেশন বসতে যাচ্ছে।

নতুন অধিবেশনে সরকারের বিভিন্ন আইন প্রণয়ন, নীতিগত সিদ্ধান্ত এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২৭ আগস্ট বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬