ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় আসছে নীতিমালা, লাইসেন্স-নিবন্ধনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার রিকশা বা ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে সমন্বিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ই-রিকশা ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ উদ্যোগের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সভায় নগর ব্যবস্থাপনা, যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা ও সড়ক নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ই-রিকশার নিবন্ধন, চালকের লাইসেন্স এবং চলাচল ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট অংশীজনরা মতামত ও সুপারিশ দেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর আলোকে ই-রিকশা ব্যবস্থাপনার জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।

তার মতে, নীতিমালা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে নগরীর যানজট কমানো, যান চলাচলে শৃঙ্খলা আনা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধনের মাধ্যমে সরকারের রাজস্ব আয়ও বাড়বে।

তিনি জানান, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় ই-রিকশা ব্যবস্থাপনার জন্য একটি সমন্বিত লাইসেন্সিং কর্তৃপক্ষ নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য বিদ্যমান বিধিমালা সময়োপযোগী করে প্রয়োজনীয় সংশোধন আনার কথাও জানান তিনি।

নিবন্ধন ও লাইসেন্সের সুযোগ তৈরি

সরকার জানিয়েছে, সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন এবং চালকদের লাইসেন্স দেওয়ার সুযোগ তৈরির লক্ষ্যে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) আইন, ২০২৬’-এ সংশ্লিষ্ট কিছু ধারা ও তফসিল ইতোমধ্যে সংশোধন করা হয়েছে।

এর আগে সিটি কর্পোরেশন এলাকায় ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে স্থানীয় সরকার বিভাগ ১৪ ডিসেম্বর ২০২৫ ‘সিটি কর্পোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৫’ জারি করে। পরে ১৭ ডিসেম্বর তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান ই-রিকশা ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞ মতামত দেন।

সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, দুই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় আসছে নীতিমালা, লাইসেন্স-নিবন্ধনের উদ্যোগ

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬