ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৫ সেপ্টেম্বর থেকে ব্যাপক হামের টিকাদান: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোট ২৯ অক্টোবর অবসরের পর বিচারপতিদের পাসপোর্টে গোয়েন্দা যাচাই অযৌক্তিক: হাইকোর্ট পুলিশে বড় রদবদল, বদলি-পদায়ন ছয় কর্মকর্তার দুর্নীতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন বিদ্যুৎ খাতে ৪৫ হাজার কোটি টাকার বকেয়া: বেকায়দায় নতুন সরকার প্রতি ইউনিয়ন ও উপজেলায় পশুচিকিৎসক নিয়োগ দেবে সরকার: প্রতিমন্ত্রী টুকু ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড নিয়ে মানুষের অভিজ্ঞতা শুনল ইউএনডিপি

ইয়াবাসহ ডিএমপির এএসআই গ্রেপ্তার, উদ্ধার ৫৩১০ পিস

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইয়াবা কারবারের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক এএসআইসহ দুজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ। তাদের কাছ থেকে মোট ৫ হাজার ৩১০ পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ডিএমপির পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম (৪৩) এবং ওয়াসিম (২৪)।

পুলিশ জানায়, রোববার (২৪ আগস্ট) দিবাগত রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

দক্ষিণখান থানার তদন্ত কর্মকর্তা এসআই শাহিনুল ইসলাম জানান, এ ঘটনায় সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজন ছাড়াও অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

পুলিশের ভাষ্য, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওয়াসিমকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে ওয়াসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুল ইসলামকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লীর ৬৭ নম্বর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে দুইজনের কাছ থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দের কথা জানিয়েছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা এনে দক্ষিণখান ও আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন।

এদিকে শফিকুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, এএসআই মো. শফিকুল ইসলাম পল্লবী থানায় অনিয়মিত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর গ্রেপ্তারের বিষয়টি পুলিশও জানতে পেরেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইয়াবাসহ ডিএমপির এএসআই গ্রেপ্তার, উদ্ধার ৫৩১০ পিস

সংবাদ প্রকাশের সময় : ০৪:১৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬