ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং রাডার অচল, তবু চলছে আবহাওয়ার পূর্বাভাস; গভীর সমুদ্রের তথ্য নিয়ে শঙ্কা হু হু করে বাড়ছে পদ্মার পানি, বন্ধ ১৮ স্কুলের পাঠদান খেলাপির চাপে নড়বড়ে ১৫ ব্যাংক, প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা ডিম-মুরগি থেকে মাছ-সবজি—ছয় মাসে ঢাকার বাজারে যতটা বদল ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা বিরোধীদের সঙ্গে নিয়েই জ্বালানি সংকট মোকাবিলা: প্রধানমন্ত্রী সালাহউদ্দিন ও মঈন খানের দায়িত্ব বাড়াল সরকার আর্থিক চাপে আমেরিকা, ইরান যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের শেখ সেলিমকে নেতৃত্বে আনার ইস্যুতে আওয়ামী লীগে নতুন অস্বস্তি?

অসহায় মানুষের জন্য ‘শ্যামল বাংলা ফ্রি মেডিকেল সেন্টার’ চালু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিকিৎসাসেবা যেন আর্থিক সামর্থ্যের ওপর নির্ভর না করে—এই লক্ষ্য সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে যাত্রা শুরু করেছে ‘শ্যামল বাংলা ফ্রি মেডিকেল সেন্টার’। সাধারণ ও অসহায় মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর এলাকায় অবস্থিত শ্যামল বাংলা রিসোর্টে সার ফাউন্ডেশনের আয়োজনে মেডিকেল সেন্টারটির উদ্বোধন করা হয়।

ইঞ্জিনিয়ার মো. তৌফিক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. তৌহিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুর রহিম, ঢাকা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবু ফাত্তাহ মোহাম্মদ তূর্য, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

‘চিকিৎসার জন্য আর নদী পেরিয়ে ঢাকায় যেতে হবে না’

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. তৌহিদ হাসান বলেন, কেরানীগঞ্জের দরিদ্র ও অসহায় মানুষকে চিকিৎসাসেবা দিতে প্রায়ই বুড়িগঙ্গা পেরিয়ে ঢাকায় যেতে হয়। এই ভোগান্তি কমানো এবং স্থানীয় মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই মেডিকেল সেন্টারটি চালু করা হয়েছে।

তিনি বলেন, ক্যান্সার আক্রান্ত রোগীদের বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা দেওয়া হবে। একই সঙ্গে যেসব রোগী একেবারেই অসচ্ছল, তাঁদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাও থাকবে।

এক ছাদের নিচে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসা

মেডিকেল সেন্টারে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সেবা দেওয়ার পরিকল্পনার কথা জানান ডা. তৌহিদ হাসান।

তিনি বলেন, মেডিসিন, সার্জারি, গাইনি, ইউরোলজি, নেফ্রোলজি, চক্ষু, দন্ত ও শিশু বিভাগসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়া যাবে।

শুধু একটি কেন্দ্রের মধ্যে সেবা সীমাবদ্ধ না রেখে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চিকিৎসা ব্যয় দিন দিন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এমন বাস্তবতায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসাসেবার এ উদ্যোগ মানবিক সহায়তার পাশাপাশি স্থানীয় স্বাস্থ্যসেবায়ও ইতিবাচক ভূমিকা রাখবে।

তাঁরা আশা প্রকাশ করেন, ‘শ্যামল বাংলা ফ্রি মেডিকেল সেন্টার’ কেরানীগঞ্জের সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসার ভরসার জায়গা হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অসহায় মানুষের জন্য ‘শ্যামল বাংলা ফ্রি মেডিকেল সেন্টার’ চালু

সংবাদ প্রকাশের সময় : ১০:৫১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬