ঢাকা ১০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের উপবৃত্তি পুনর্বহালের উদ্যোগ মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে নতুন নিয়ম, মানতে হবে ৮ ধাপ বিদ্যালয় আছে, শিক্ষক নেই—টাঙ্গাইলে শূন্য ১,৪৫৯ পদ আওয়ামী লীগ নেতার বাড়ি দখল, বিএনপি নেতা বহিষ্কার পীরস্থানের জমি দখলের অভিযোগ, কবর ও ঘর ভাঙচুরের দাবি; থানায় অভিযোগ প্রান্তিক মানুষের ভোগান্তি কমাতে দাউদপুরে ‘মিনি উপজেলা’ সড়কে নজরদারির নতুন চোখ, আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা স্থানীয় সরকার ভোটে দলীয় প্রতীক নয়, নির্দলীয় মাঠ চায় জামায়াত-এনসিপি সরকারের সমালোচনা করতেই হবে, তবে ভাষায় সংযম চান আইনমন্ত্রী গ্যাস আমদানির নামে অর্থ লুটপাট করা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেসসচিব

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে নতুন নিয়ম, মানতে হবে ৮ ধাপ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়ায় আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন থেকে বিদেশি কর্মী নিয়োগ ও দেশটিতে আনার ক্ষেত্রে নিয়োগদাতাদের নির্দিষ্ট ৮টি ধাপ অনুসরণ করতে হবে। প্রক্রিয়াটি স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক রাখতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক বিবৃতিতে নিয়োগদাতাদের এসব নির্দেশনা জানানো হয়।

যে ৮ ধাপ পেরিয়ে মালয়েশিয়ায় যেতে হবে

১. এফডব্লিউই অনুমোদন
প্রথমে এফডব্লিউসিএমএসের মাধ্যমে এফডব্লিউই অনুমোদনের আবেদন করতে হবে। এ পর্যায়ে মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীন জাবাতান তেনাগা করজা সেমেনানজুং মালয়েশিয়া (জেটিকে-এসএম) থেকে ৬০কে ধারার অনুমোদন নিতে হবে। একই সঙ্গে মাইফিউচারজবসের মাধ্যমে সংশ্লিষ্ট শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

২. ই-কোটা আবেদন
এরপর এফডব্লিউসিএমএসের মাধ্যমে মানবসম্পদ মন্ত্রণালয়ের ওয়ান-স্টপ সেন্টারে বিদেশি কর্মীর কোটা চেয়ে আবেদন করতে হবে। প্রয়োজনীয় নথিপত্র অনলাইনে যাচাই শেষে সাক্ষাৎকারের তারিখ দেওয়া হবে। সাক্ষাৎকারের পর কোটা অনুমোদনের সিদ্ধান্ত জানানো হবে।

৩. লেভি পরিশোধ
তৃতীয় ধাপে বিদেশি কর্মী নিয়োগের জন্য নির্ধারিত লেভি বা সরকারি ফি পরিশোধ করতে হবে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ ও মাইআইএমএমএস ব্যবস্থার মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন হবে।

৪. শর্তসাপেক্ষ অনুমোদনপত্র
নিয়োগদাতাকে শর্তসাপেক্ষ অনুমোদনপত্র বা সুরাত কেলুলুসান বারশারাত (এসকে-বি) সংগ্রহ করতে হবে। মানবসম্পদ মন্ত্রণালয়ের ওয়ান-স্টপ সেন্টার ও এফডব্লিউসিএমএসের নির্ধারিত প্রক্রিয়ায় এ অনুমোদন নিতে হবে।

৫. দূতাবাসের আনুষ্ঠানিকতা
বিদেশি কর্মীর নিজ দেশে অবস্থিত মালয়েশিয়ার দূতাবাস বা সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনের মাধ্যমে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

৬. কর্মী নিয়োগ ও মালয়েশিয়ায় পাঠানো
অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সি বা নিয়োগকারী প্রতিষ্ঠানের মাধ্যমে উৎস দেশ থেকে কর্মী নিয়োগ করতে হবে। এরপর তাদের মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা করতে হবে।

৭. ভিডিআর সংগ্রহ
বিদেশি কর্মীর জন্য ভিসা উইথ রেফারেন্স (ভিডিআর) সংগ্রহ করতে হবে। এফডব্লিউসিএমএসের মাধ্যমে নির্ধারিত নিয়মে ভিসার আবেদন ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে হবে।

৮. মালয়েশিয়ায় প্রবেশ
সব অনুমোদন ও আনুষ্ঠানিকতা শেষ হলে বিদেশি কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন। এর মধ্য দিয়েই নিয়োগের নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন হবে।

বাংলাদেশিদের নিয়োগে বাড়তি সতর্কতা

বাংলাদেশসহ ভারত, মিয়ানমার, পাকিস্তান ও নেপাল থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে মালয়েশিয়ান নিয়োগদাতাদের আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এসব দেশ থেকে কর্মী নিতে হলে এফডব্লিউসিএমএস পোর্টারে প্রকাশিত অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সির তালিকা অনুসরণ করতে হবে। তালিকার বাইরে থাকা কোনো অননুমোদিত মধ্যস্থতাকারী বা এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

কারণ, অননুমোদিত এজেন্সির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে প্রক্রিয়াগত জটিলতার পাশাপাশি প্রতারণা, অতিরিক্ত অর্থ আদায় ও অনিয়মের ঝুঁকি তৈরি হতে পারে।

কর্তৃপক্ষের ভাষ্য, নির্ধারিত আট ধাপ অনুসরণ করে বিদেশি কর্মী নিয়োগ করা হলে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে নিয়োগদাতা ও কর্মী—উভয়ের অধিকার সুরক্ষিত হবে এবং অবৈধ মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে।

বিদেশি কর্মী নিয়োগের বিস্তারিত নিয়ম এবং অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সির তালিকা জানতে নিয়োগদাতাদের এফডব্লিউসিএমএস পোর্টার ব্যবহারের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে নতুন নিয়ম, মানতে হবে ৮ ধাপ

সংবাদ প্রকাশের সময় : ১০:২৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬