ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্থানীয় সরকার ভোটে দলীয় প্রতীক নয়, নির্দলীয় মাঠ চায় জামায়াত-এনসিপি সরকারের সমালোচনা করতেই হবে, তবে ভাষায় সংযম চান আইনমন্ত্রী গ্যাস আমদানির নামে অর্থ লুটপাট করা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেসসচিব এক সাংবাদিকের না-বলা কষ্ট নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা   পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন ২০ বছর পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান, জাতিসংঘ অধিবেশনে যোগদান একই ঘরে চার লাশ, তবু রয়ে গেছে প্রশ্ন—রংপুরের গণপতি পরিবারের হত্যার নেপথ্যে কী? সংবিধান মেনেই স্থানীয় সরকার নির্বাচন, অতীতের মতো নির্বাচন হবে না পদোন্নতিতে দক্ষতা ও সততাকে গুরুত্ব দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারের সমালোচনা করতেই হবে, তবে ভাষায় সংযম চান আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারকে ‘তোপের মুখে’ রাখা এবং সরকারের সমালোচনা করাকে ইতিবাচকভাবে দেখে সরকার—এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, সরকারের সঠিক পথে চলা নিশ্চিত করতে মন্ত্রীদের জবাবদিহির মধ্যে রাখা জরুরি।

সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘মন্ত্রীদের তোপের মুখে না রাখলে সরকার সঠিক পথে চলতে পারবে না। তাই সরকারকে তোপের মুখে রাখা এবং সরকারের সমালোচনা করা চালিয়ে যেতে হবে।’

তিনি বলেন, সরকারের স্তুতি করার প্রয়োজন নেই। বরং সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা, সমালোচনা করা এবং ভুলত্রুটি তুলে ধরাকে ইতিবাচকভাবেই দেখে সরকার। তবে সমালোচনার ক্ষেত্রে ভাষা ব্যবহারে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

সংবিধান সংস্কার প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, অনেকে ১৯৭২ সালের সংবিধান বাতিল করে দেওয়ার কথা বলেছেন। তবে সংবিধান সংস্কারের যেকোনো উদ্যোগ নিতে হলে ১৯৭২ সালের সংবিধানকে সামনে রেখেই এগোতে হবে। কারণ, ১৯৭২ সালের সংবিধান এখনো বলবৎ রয়েছে।

তিনি আরও বলেন, সংবিধান সংস্কার নিয়ে যারা মতামত দেবেন, সেসব মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। কোনো প্রস্তাব বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য হলে তা গ্রহণের বিষয়েও ইতিবাচকভাবে ভাবা হবে।

আইনমন্ত্রীর ভাষায়, সংবিধান ও সংস্কারের প্রশ্নে আবেগের চেয়ে বাস্তবসম্মত চিন্তাকেই প্রাধান্য দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকারের সমালোচনা করতেই হবে, তবে ভাষায় সংযম চান আইনমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ১১:৫১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬