ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সাংবাদিকের না-বলা কষ্ট নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা   পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন ২০ বছর পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান, জাতিসংঘ অধিবেশনে যোগদান একই ঘরে চার লাশ, তবু রয়ে গেছে প্রশ্ন—রংপুরের গণপতি পরিবারের হত্যার নেপথ্যে কী? সংবিধান মেনেই স্থানীয় সরকার নির্বাচন, অতীতের মতো নির্বাচন হবে না পদোন্নতিতে দক্ষতা ও সততাকে গুরুত্ব দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর কালিহাতীতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬ দোকান নিখোঁজের চার দিন পর জঙ্গলে মিলল নারীর অর্ধগলিত মরদেহ রেলস্টেশনে মিলল ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য, জব্দ যৌথ বাহিনীর

২০ বছর পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান, জাতিসংঘ অধিবেশনে যোগদান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে (UNGA-81) যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় ২০ বছর পর আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

সফরকালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন আনুষ্ঠানিক ও পার্শ্ব কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতিসংঘ অধিবেশনের আগে আপাতত অন্য কোনো দেশ সফরের পরিকল্পনা নেই তাঁর।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে সফরের কর্মসূচি চূড়ান্ত করতে কাজ করছেন। সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, এ বিষয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নোট ভার্বালও পাঠানো হয়েছে।

৮ থেকে ১০ দিনের সফর

সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে। নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে অংশ নেওয়ার পর তিনি ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুই দিনের একটি অনুষ্ঠানে যোগ দিতে পারেন। এরপর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন রাষ্ট্র ও সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং অন্যান্য কর্মসূচিতেও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

এবারের অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের জন্য এবারের অধিবেশন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

নিউইয়র্কে প্রবাসীদের প্রস্তুতি

দীর্ঘ দুই দশক পর তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

তাঁকে স্বাগত জানাতে নিউইয়র্কে বড় ধরনের নাগরিক সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অনলাইনে যৌথ প্রস্তুতি সভা করেছেন। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিউইয়র্কে সমবেত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তারেক রহমান। এরপর দীর্ঘ বিরতির পর আবারও তাঁর যুক্তরাষ্ট্র সফর হতে যাচ্ছে।

মালয়েশিয়া-চীন সফরের পর যুক্তরাষ্ট্র

সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে গত ২১ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরে জনশক্তি রপ্তানি, আমদানি-রপ্তানি, করিডোর স্থাপনসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের সঙ্গে একাধিক সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়।

এরপর কয়েকটি দেশ সফরের আমন্ত্রণ পেলেও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে আর কোনো দেশ সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী—এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২০ বছর পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান, জাতিসংঘ অধিবেশনে যোগদান

সংবাদ প্রকাশের সময় : ১১:০০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬