ঢাকা ১০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের চার দিন পর জঙ্গলে মিলল নারীর অর্ধগলিত মরদেহ

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের চার দিন পর জুলেখা (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার শিরিরচালা মধ্যপাড়া এলাকার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জুলেখা ওই গ্রামের মোজাফফর আলীর স্ত্রী।

নিহতের ছেলে জাকির হোসেন জানান, গত বৃহস্পতিবার বিকেল থেকে তাঁর মা নিখোঁজ ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এর আগেও কয়েকবার নিখোঁজ হয়েছিলেন।

স্থানীয়রা জানান, রোববার জঙ্গলের মধ্যে অর্ধগলিত একটি মরদেহ পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে ওই নারীর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি তদন্তে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিখোঁজের চার দিন পর জঙ্গলে মিলল নারীর অর্ধগলিত মরদেহ

সংবাদ প্রকাশের সময় : ১০:২১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬