ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল’ প্রথমবার বঙ্গভবনে অফিসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল দেড়-দু’লাখেই ফায়ার সেফটি, সিল হচ্ছে বেআইনি ৭০ হোটেল! মালয়েশিয়ার তালিকায় ২৫ এজেন্সি, শ্রমবাজার খোলা নিয়ে সরকারের বক্তব্য কী? ‘এ সরকার রাতে ভোট দিয়ে নয়, জনগণের ভোটে নির্বাচিত’ মিষ্টির টাকা দিয়ে বন্ধুর মায়ের চিকিৎসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী গাড়ি বিতর্কে পরীমণির সঙ্গে আলোচিত সেই ‘মাসরুর’ আসলে কে? ধর্মঘট করায় যশোর অঞ্চলের গ্রামীণ ডাক কর্মচারীদের বেতন কর্তন, আন্দোলনের হুঁশিয়ারি  ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় ভারত নাকি বাংলাদেশ—প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত হতে হবে বাংলাদেশের পক্ষে

প্রথমবার বঙ্গভবনে অফিসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করতে প্রবেশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।

বঙ্গভবনে পৌঁছানোর পর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রপতির প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে দীর্ঘ ৩৫ বছর পর গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাঁকে বিজয়ী ঘোষণা করেন।

পরদিন শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। এরপর শনিবার (২২ আগস্ট) সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নবনির্বাচিত রাষ্ট্রপতি।

শপথ ও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর রোববার বঙ্গভবনে প্রথমবারের মতো দাপ্তরিক কাজে যোগ দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিয়মিত রাষ্ট্রীয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রথমবার বঙ্গভবনে অফিসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

সংবাদ প্রকাশের সময় : ১১:২৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬