ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার তালিকায় ২৫ এজেন্সি, শ্রমবাজার খোলা নিয়ে সরকারের বক্তব্য কী? ‘এ সরকার রাতে ভোট দিয়ে নয়, জনগণের ভোটে নির্বাচিত’ মিষ্টির টাকা দিয়ে বন্ধুর মায়ের চিকিৎসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী গাড়ি বিতর্কে পরীমণির সঙ্গে আলোচিত সেই ‘মাসরুর’ আসলে কে? ধর্মঘট করায় যশোর অঞ্চলের গ্রামীণ ডাক কর্মচারীদের বেতন কর্তন, আন্দোলনের হুঁশিয়ারি  ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় ভারত নাকি বাংলাদেশ—প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত হতে হবে বাংলাদেশের পক্ষে অসুখ সারাতে গিয়ে লিভারের ক্ষতি করছেন না তো? ওষুধের ভুলেই বাড়তে পারে বিপদ বিশ্বকাপ ফাইনালের মারামারির শাস্তি, নিষিদ্ধ মেসির চার সতীর্থ-কোচ ৩৩৫ কোটির দুর্গ, রান্নাঘর থেকে ডাইনিংয়ে হাঁটতেই লাগে সাড়ে ৪ মিনিট

‘এ সরকার রাতে ভোট দিয়ে নয়, জনগণের ভোটে নির্বাচিত’

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বর্তমান সরকার সিল মেরে, রাতে ভোট দিয়ে কিংবা জোর করে ক্ষমতায় আসেনি; জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে।

তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। এখন জনগণের চোখের ভাষা বুঝে তাদের ভালোবাসতে হবে এবং মানুষের প্রয়োজন অনুযায়ী কাজ করতে হবে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী তালতলা চত্বরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আহমেদ আযম খান বলেন, ‘আপনারা জনগণকে ভালোবাসবেন, আমি জনগণের উন্নয়ন করব। কেউ দখলদারি ও চাঁদাবাজিতে জড়াবেন না।’

‘আটিয়া বন অধ্যাদেশের কালো আইন বাতিল করব’

বন বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, আটিয়া বন অধ্যাদেশ-১৯৮২-কে তিনি ‘কালো আইন’ হিসেবে উল্লেখ করে তা বাতিলের দাবি সংসদে একাধিকবার জানিয়েছেন। ভবিষ্যতেও সুযোগ পেলেই এ বিষয়ে কথা বলবেন বলে জানান তিনি।

তিনি বলেন, বন ও পরিবেশ মন্ত্রীকেও বিষয়টি বারবার জানিয়েছেন। জনগণের স্বার্থে এই আইন বাতিল না হওয়া পর্যন্ত তিনি চেষ্টা চালিয়ে যাবেন।

বন বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে আহমেদ আযম খান বলেন, ‘আপনারা আপনাদের কাজ করবেন, জনগণকে বিভ্রান্ত করবেন না।’

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন

সখীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরকার শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক, সদস্যসচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কবির হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহাঙ্গীর বিশ্বাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সিকদার এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব বুলবুল আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘এ সরকার রাতে ভোট দিয়ে নয়, জনগণের ভোটে নির্বাচিত’

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬