ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কালিহাতীতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬ দোকান

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় সাড়ে ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (২৩ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার সহদেবপুর ইউনিয়নের পৌজান বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আমিনুর ইসলাম, সজল চন্দ্র সাহা ও গৌতম কুমার দেবের মুরগির ফিডের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

আগুনে মুরগি ও গরুর ফিড ও ওষুধের দোকান, টেলিভিশন মেরামতের দোকান, জুতার দোকান, সেলুন, মুরগির ফিডের দোকান ও মনোহারি দোকানসহ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে কালিহাতী ও এলেঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এলেঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আতাউর রহমান জানান, রাত ১২টা ৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রায় ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান তাঁরা। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের আট সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও যাচাই করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কালিহাতীতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬ দোকান

সংবাদ প্রকাশের সময় : ১০:২২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬