ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের সমালোচনা করতেই হবে, তবে ভাষায় সংযম চান আইনমন্ত্রী গ্যাস আমদানির নামে অর্থ লুটপাট করা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেসসচিব এক সাংবাদিকের না-বলা কষ্ট নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা   পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন ২০ বছর পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান, জাতিসংঘ অধিবেশনে যোগদান একই ঘরে চার লাশ, তবু রয়ে গেছে প্রশ্ন—রংপুরের গণপতি পরিবারের হত্যার নেপথ্যে কী? সংবিধান মেনেই স্থানীয় সরকার নির্বাচন, অতীতের মতো নির্বাচন হবে না পদোন্নতিতে দক্ষতা ও সততাকে গুরুত্ব দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর কালিহাতীতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬ দোকান

গ্যাস আমদানির নামে অর্থ লুটপাট করা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেসসচিব

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ হিসেবে গ্যাসের আমদানিনির্ভরতাকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ (শিবলী)। তাঁর অভিযোগ, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার গ্যাস খাতে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি; বরং গ্যাস আমদানির নামে অর্থ লুটপাট করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবলী বলেন, ‘দেশের মানুষ বিদ্যুৎ না পাওয়ার অন্যতম কারণ গ্যাসের আমদানিনির্ভরতা। ফ্যাসিবাদ গত ১৭ বছরে দেশের জন্য কিছু করেনি। বরং গ্যাস আমদানির নামে টাকা লুটপাট করেছে।’

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিগগিরই বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেবে। আমদানিনির্ভরতা কমিয়ে দেশের নিজস্ব উৎস থেকে গ্যাস উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হবে।

প্রেসসচিব বলেন, ‘আগামীতে আমদানিনির্ভরতা কমিয়ে আমরা যদি নিজেদের উৎস থেকে গ্যাস উৎপাদন করতে পারি, তাহলে বিদ্যুতের আর কোনো সমস্যা থাকবে না।’

দেশ গঠনে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি দেশের মানুষের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করছে। ধর্ম, বর্ণ ও মতের ভিন্নতা ভুলে সবাইকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, কৃষক, চিকিৎসকসহ বিভিন্ন পেশাজীবী মানুষের জন্য আলাদা আলাদা পরিকল্পনা রয়েছে। ২০২৪ সালের ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন দেওয়া ‘আই হ্যাভ এ প্ল্যান’ প্রতিশ্রুতির সফল বাস্তবায়ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শিবলী বলেন, ‘মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে। এজন্য সবাইকে একটু ধৈর্য ধরতে হবে।’

সুধী সমাবেশে এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গ্যাস আমদানির নামে অর্থ লুটপাট করা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেসসচিব

সংবাদ প্রকাশের সময় : ১১:৪৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬