ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে যুবদল নেতা রুবেল হত্যার ঘটনায় আটক তিন: অস্ত্র উদ্ধার

​শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৪৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হাসান হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও খজুরা ফাড়ি পুলিশ যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করেন।  এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল, একটি বার্মিজ চাকু ও একটি ছোট আকৃতির চাপাতি উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন, বাঘারপাড়া উপজেল তেলি ধান্যপুর গ্রামের আব্দুর রউফ মোল্লা ছেলে মো. রাব্বি হোসেন (২০) ও মো. মারুফ হোসেন (২৩) ও একই উপজেলার মনসা পুর গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে  মো. আসিফ হোসেন, 

​আজ ৯ সেপ্টেম্বর (শনিবার) যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম  ও অপস)মিরাজুল ইসলাম পুলিশ সুপারের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। 

মিরাজুল ইসলাম বলেন, গত ১৩ জুলাই ২০২৬ তারিখে বাঘারপাড়া থানাধীন খাজুরা তেল পাম্পের পাশের মহাসড়কে নম্বর বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হাসান (৩৯) নির্মমভাবে খুন হন। এই হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেফতারে খাজুরা ক্যাম্প পুলিশ ও ডিবি যশোরের যৌথ অভিযান অব্যাহত ছিল।

​এরই ধারাবাহিকতায় গত ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মো. ফিরোজ হোসেন এবং ডিবি যশোরের এসআই (নিঃ) মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারনামীয় ১ নম্বর আসামি রাব্বি হোসেন ও ৪ নম্বর আসামি আসিফ হোসেনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এজাহারনামীয় ২ নম্বর আসামি মারুফ হোসেনকে আটক করা হয়।

​আটকদের দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল, একটি বার্মিজ চাকু ও একটি ছোট আকৃতির চাপাতি উদ্ধার করা হয়। মামলার ৪ নম্বর আসামি আসিফ হোসেন পরবর্তীতে বিজ্ঞ আদালতে এই হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

প্রেস ব্রিফিংয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল মো. মুন্না হোসেন ও ডিবির ওসি সুজন কুমার মন্ডল উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে যুবদল নেতা রুবেল হত্যার ঘটনায় আটক তিন: অস্ত্র উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ০২:৪৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬