ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পথচারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি ধানখেতে, আহত মন্ত্রী-স্ত্রী

বগুড়া প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শিবগঞ্জে এক পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে বহনকারী গাড়ি। এতে প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী নাজমা আরা বারী আহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ওই পথচারী নারীও।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান।

জানা গেছে, ঢাকা থেকে জয়পুরহাটের কালাই উপজেলায় পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী। তাঁর গাড়িবহর কিচক ব্রিজের কাছে পৌঁছালে হঠাৎ এক নারী পথচারী গাড়ির সামনে চলে আসেন। তাঁকে বাঁচাতে চালক দ্রুত গাড়ির গতিপথ পরিবর্তনের চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশের কৃষিজমিতে পড়ে যায়।

দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী, তাঁর স্ত্রী ও বডিগার্ডকে উদ্ধার করে প্রথমে কালাইয়ে প্রতিমন্ত্রীর বাসভবনে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর প্রতিমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

এদিকে দুর্ঘটনায় আহত পথচারী নারী ফিরোজা বেগম (৫৫) শিবগঞ্জের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান বলেন, দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী সামান্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনায় আহত বৃদ্ধা ফিরোজা বেগমকে উন্নত চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পথচারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি ধানখেতে, আহত মন্ত্রী-স্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ১২:৩১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬