ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেপালের ভয়াবহ বন্যা: চীনের বিরুদ্ধে উঠছে একের পর এক অভিযোগ শুভ জন্মাষ্টমী আজ সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা সবার পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আকস্মিক বন্যায় বন্ধ নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নতুন দায়িত্ব পেলেন সেলিমা রহমান ও নিপুন রায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে মাছের পোনা অবমুক্ত জন্মের পরই মিলবে একক পরিচয়পত্র, ২০২৬-৩১ মেয়াদে ‘এক-আইডি’ প্রকল্প ২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে, প্রথমটি ৮ জানুয়ারি শাপলা চত্বরের মামলায় শেখ হাসিনাসহ ৩০ পলাতক আসামিকে আত্মসমর্পণের নির্দেশ আসিফের ‘নেপথ্যের নায়কদের’ খুঁজছে দুদক, চিঠি ক্রীড়া মন্ত্রণালয়ে

শুভ জন্মাষ্টমী আজ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ শুক্রবার। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করবেন দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

ন্যায় ও সত্য প্রতিষ্ঠার প্রতীক শ্রীকৃষ্ণ

হিন্দু পুরাণ অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, যখন পাশবিক শক্তি ন্যায়, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন মানবকল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠায় মহাবতার শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।

তাদের বিশ্বাস, যুগে যুগে অন্যায় ও অশুভ শক্তির দমন এবং সত্য ও সুন্দর প্রতিষ্ঠার জন্য ভগবান মানুষের মধ্যে আবির্ভূত হন।

ঢাকেশ্বরীতে গীতাযজ্ঞ, বিকেলে জন্মাষ্টমীর মিছিল

জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)সহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি নিয়েছে।

মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে গীতাযজ্ঞ, জন্মাষ্টমীর মিছিল ও শ্রীকৃষ্ণ পূজার আয়োজন করা হয়েছে।

সকাল ৮টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ অনুষ্ঠিত হবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে এ আয়োজন পরিচালনা করবে চট্টগ্রামের সীতাকুণ্ডের শংকর মঠ ও মিশন।

বিকেল ৩টায় পলাশী মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।

মিছিলের উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ এতে সভাপতিত্ব করবেন।

জগন্নাথ হল থেকে বাহাদুর শাহ পার্ক

উদ্বোধনের পর প্রতিবছরের মতো ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিলটি জগন্নাথ হল, শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট মোড়, বঙ্গবাজার ও গোলাপশাহ মাজার হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

রাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণ পূজা।

ইসকনের তিন দিনের আয়োজন

জন্মাষ্টমী উপলক্ষে ইসকন ৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন-কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় নাটক ও কীর্তন মেলা।

এ উপলক্ষে সরকারি ছুটিও রয়েছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শুভ জন্মাষ্টমী আজ

সংবাদ প্রকাশের সময় : ১২:২৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬