ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ আমিরাতের অনলাইন পোর্টালের নিবন্ধন প্রক্রিয়া সহজ করবে সরকার: তথ্য উপদেষ্টা ছেলেদের বিয়ের বয়স ১৮ বছর করার সুপারিশ, রাজি নয় সরকার গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার জামালপুরে বেগুন বোঝাই ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩ পরিচয় সংকটে আফগান নারীরা! ডাকা হচ্ছে ‘গরু’, ‘ছাগল’ বলে বাপের বাড়ি যেতে চাওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক? নির্মাতা আতিক জামান গ্রেপ্তার দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা নেই, বিদেশিদেরও উদ্বেগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই

অনলাইন পোর্টালের নিবন্ধন প্রক্রিয়া সহজ করবে সরকার: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিবন্ধনহীন অনলাইন পোর্টালের কারণে সাংবাদিকতার পরিচয়ে কাজ করার ক্ষেত্রে নানা সমস্যা তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় অনলাইন পোর্টালের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভা ও তথ্য মেলা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, নিবন্ধনহীন অনলাইন পোর্টালের কারণে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কাজ করার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানে সরকার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অনলাইন পোর্টালের নিবন্ধন প্রক্রিয়া সহজ করবে সরকার: তথ্য উপদেষ্টা

সংবাদ প্রকাশের সময় : ১২:০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬