সংবাদ শিরোনাম ::
গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। রোববার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আ ফ ম আনোয়ার হোসেন খান। তিনি জানান, স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক খুদে বার্তায় জানিয়েছে, নাশকতায় অর্থায়নের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বপন ভট্টাচার্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ।

























