ঢাকা ০৬:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ৫ কেন্দ্র সরল মাদারীপুর-ফরিদপুরে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরীক্ষা আয়োজনের অনুকূল পরিবেশ না থাকায় গোপালগঞ্জের পাঁচটি কেন্দ্রে এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হচ্ছে না। কেন্দ্রগুলো পাশের মাদারীপুর ও ফরিদপুর জেলার চারটি উপকেন্দ্রে স্থানান্তর করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

রোববার (২৯ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও মুকসুদপুরের নির্ধারিত কেন্দ্রগুলোর পরীক্ষা এখন মাদারীপুরের রাজৈর এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চারটি উপকেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট কেন্দ্রপ্রধান ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে বোর্ড।

যে কেন্দ্রের পরীক্ষা হবে যে উপকেন্দ্রে

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্র স্থানান্তরের বিস্তারিত হলো—

  • গোপালগঞ্জ সদর (কেন্দ্র কোড-৭৭৪): গোপালগঞ্জ সরকারি কলেজের (৬৭৫০) পরীক্ষা হবে মাদারীপুরের রাজৈর উপজেলার সরকারি রাজৈর গোপালগঞ্জ কপালী যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজে (৫৬৩০)। এটি এইচএসসি সাপ্লিমেন্টারি উপকেন্দ্র-১।
  • কাশিয়ানী (কেন্দ্র কোড-৭৭৫): রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের (৬৮৫০) পরীক্ষা হবে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজে (৬৮৫১)। এটি কেন্দ্র কোড-৭৫৯, এইচএসসি সাপ্লিমেন্টারি উপকেন্দ্র-২।
  • কোটালীপাড়া (কেন্দ্র কোড-৭৭৭): কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের (৬৮২৫) পরীক্ষা হবে মাদারীপুরের রাজৈর সরকারি কলেজে (৫৬০০)। এটি কেন্দ্র কোড-৭৬১, এইচএসসি সাপ্লিমেন্টারি উপকেন্দ্র-৩।
  • টুঙ্গিপাড়া (কেন্দ্র কোড-৭৭৬) ও মুকসুদপুর (কেন্দ্র কোড-৭৭৮): এ দুই কেন্দ্রের পরীক্ষা একসঙ্গে হবে মাদারীপুরের রাজৈর উপজেলার শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে (৫৫০৪)। এটি এইচএসসি সাপ্লিমেন্টারি উপকেন্দ্র-৪। এ ক্ষেত্রে টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ (৬৭৫৯) ও মুকসুদপুর সরকারি কলেজ (৬৯০০) কেন্দ্রের পরীক্ষার্থীরা একই উপকেন্দ্রে পরীক্ষা দেবে।

বোর্ড জানিয়েছে, এ সিদ্ধান্ত বাস্তবায়নে গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরের জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের ওই বিষয়গুলোতে দ্বিতীয়বার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে সরকার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ৫ কেন্দ্র সরল মাদারীপুর-ফরিদপুরে

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬