ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অপ্রতিম হত্যা মামলা: দুই কিশোর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

কুমিল্লা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৯:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় দুই অপ্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী ১৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। ওই দিন থেকেই সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।

রোববার (২৯ নভেম্বর) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াসির আরাফাত এ আদেশ দেন।

শুনানি শেষে ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. বদিউল আলম সুজন সাংবাদিকদের জানান, মামলার চার আসামির মধ্যে দুই অপ্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তারা গাজীপুরের শিশু-কিশোর সংশোধনাগারে থাকায় আদালতে সশরীরে হাজির করা সম্ভব হয়নি। পরে ভার্চুয়ালি তাদের উপস্থিতিতে অভিযোগ গঠন করা হয়।

তবে বিচারক অনুপস্থিত থাকায় কারাগারে থাকা দুই প্রাপ্তবয়স্ক আসামির বিষয়ে রোববার শুনানি অনুষ্ঠিত হয়নি।

পিপি বদিউল আলম সুজন বলেন, কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড শুধু তার পরিবার বা কুমিল্লার মানুষের নয়, সারা দেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছে। রাষ্ট্র ও বিচার বিভাগ আন্তরিক হলে দ্রুত সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

বিচারপ্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট বাবা

শুনানি শেষে অপ্রতিমের বাবা ও মামলার বাদী কে এম ফিরোজ শাহরিয়ার বিচারিক কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য তিন মাসের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ করার যে আশ্বাস দিয়েছিলেন, সেই অনুযায়ী মামলার বিচার এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন তিনি।

যেভাবে ঘটে অপ্রতিম হত্যাকাণ্ড

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। এরপর সে আর বাড়িতে ফেরেনি। ওই দিনই তার বাবা সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

গত ২০ অক্টোবর পুলিশ এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয়। এতে গ্রেপ্তার চার আসামি সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়ামকে অভিযুক্ত করা হয়।

পুলিশের তদন্তে তুহিন, ফাহাদ ও কামরুল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেওয়ার এবং সিয়াম হত্যার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগপত্রে উল্লেখিত এসব অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হবে আদালতের বিচারিক প্রক্রিয়ায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অপ্রতিম হত্যা মামলা: দুই কিশোর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৯:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬