ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে ফিরবেন না শেখ হাসিনা, ফেসবুকেই থাকবেন: তথ্য উপদেষ্টা ২০২৮ থেকে বদলে যাচ্ছে শিক্ষাক্রম, নতুন করে সাজানো হবে পাঠ্যবই আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুরের পর আগুন চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার ইনানীর গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের সাত কর্মী দগ্ধ নিরাপত্তাশঙ্কায় বরগুনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ৫ ডিসেম্বর বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে লক্ষাধিক এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, নাশকতায় অর্থায়নের সন্দেহে আর্থিক লেনদেনে নজরদারি লকডাউন-সেনা মোতায়েনের ভাবনাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৮ থেকে বদলে যাচ্ছে শিক্ষাক্রম, নতুন করে সাজানো হবে পাঠ্যবই

বিশেষ প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের শিক্ষাব্যবস্থায় আবারও বড় পরিবর্তনের প্রস্তুতি চলছে। ২০২৮ সাল থেকে নতুনভাবে সাজানো হতে পারে শিক্ষাক্রম ও পাঠ্যবই। শিক্ষার্থীরা কোন শ্রেণিতে কী শিখবে, সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার সমন্বয় কীভাবে হবে, কখন বিভাগ নির্বাচন করবে এবং শেখার মূল্যায়ন কোন পদ্ধতিতে হবে—এসব বিষয় নতুন করে নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন শিক্ষাক্রমের রূপরেখা তৈরির আগে বর্তমান শিক্ষাব্যবস্থার চাহিদা, সীমাবদ্ধতা ও পরিবর্তনের প্রয়োজনীয়তা যাচাই করা হচ্ছে। এ জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে শিক্ষাক্রমের কর্মপরিকল্পনা তৈরির লক্ষ্য নিয়ে কাজ চলছে। ইতিমধ্যে এ বিষয়ে একাধিক বৈঠক হয়েছে।

তবে নতুন শিক্ষাক্রম সব শ্রেণিতে একসঙ্গে চালু হবে, নাকি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বর্তমান শিক্ষাক্রম পুরোপুরি বাতিল না করে প্রয়োজনীয় বিষয় সংযোজন ও পরিমার্জনের মাধ্যমে নতুন কাঠামো তৈরির চিন্তা করা হচ্ছে।

সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার সংযোগ, তৃতীয় ভাষা শেখানো এবং শিক্ষার বিভিন্ন স্তরের মধ্যে সমন্বয়—এসব বিষয় নতুন পরিকল্পনায় গুরুত্ব পেতে পারে। কোন শ্রেণি থেকে কারিগরি শিক্ষা যুক্ত হবে, সেটিও নির্ধারণ করা হবে।

শিক্ষাক্রম প্রণয়নের সঙ্গে যুক্ত একটি সূত্র জানায়, এ বিষয়ে ইতিমধ্যে দুটি বৈঠক হয়েছে। সেখানে সরকারের কাছে দুটি বিষয়ে স্পষ্ট নির্দেশনা চাওয়ার কথা বলা হয়েছে। প্রথমত, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার মতো বিভাগ বিভাজন নবম শ্রেণি থেকে হবে, নাকি একাদশ শ্রেণি থেকে শুরু হবে। দ্বিতীয়ত, সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার সমন্বয় কোন পদ্ধতিতে করা হবে।

এই দুটি বিষয়ে সরকারের সিদ্ধান্ত পাওয়ার পর শিক্ষাক্রম তৈরির পরবর্তী কাজ এগিয়ে নেওয়া হবে। কারণ, সরকারের লক্ষ্য ও পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে নতুন শিক্ষাক্রমের কাঠামো নির্ধারণ কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অবশ্য নতুন শিক্ষাক্রমের অপেক্ষার মধ্যেই আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া শিক্ষাবর্ষের বইয়ে কিছু পরিবর্তন আসছে। এনসিটিবি সূত্রে জানা গেছে, মাধ্যমিক স্তরের ৯৯টি এবং প্রাথমিক স্তরের ৩৬টি বই পরিমার্জন করা হয়েছে। ইতিহাসসহ বিভিন্ন বিষয়ের পাঠ্যবস্তুতে সংশোধন আনা হচ্ছে। পাশাপাশি চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চারটি বই।

চতুর্থ শ্রেণির জন্য ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ এবং ষষ্ঠ শ্রেণির জন্য ‘আমার কারিগরি শিক্ষা’ ও ‘আনন্দময় শিক্ষা’ নামে বই যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে এই পরিবর্তন কেবল আগামী শিক্ষাবর্ষের জন্য। ২০২৭ সালে বইগুলো আবার পরিবর্তন করা হবে। কারণ, ২০২৮ সাল থেকে বড় পরিসরে শিক্ষাক্রম পরিবর্তনের উদ্যোগ রয়েছে।

ইতিহাসের বইয়ে মুক্তিযুদ্ধের সেক্টর ও ব্রিগেড ফোর্স, বীরশ্রেষ্ঠদের জীবনী, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনা এবং নব্বইয়ের গণ-অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকা যুক্ত করা হচ্ছে। এ ছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’ নিবন্ধ নবম-দশম শ্রেণির বাংলা বইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা-সম্পর্কিত বর্ণনাতেও পরিবর্তন আনা হচ্ছে।

বিভাগ বিভাজন নিয়ে আবারও ভাবনা

দেশের শিক্ষাক্রমে পরিবর্তনের ইতিহাসে বিভাগ বিভাজন একটি গুরুত্বপূর্ণ বিতর্কের বিষয়। ২০২২ সালে আওয়ামী লীগ সরকারের সময় চালু হওয়া নতুন শিক্ষাক্রমে ২০২৪ সালে নবম শ্রেণি থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার বিভাগ তুলে দেওয়া হয়েছিল। পরিকল্পনা ছিল, দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থী একই শিক্ষাক্রমে পড়বে। একাদশ শ্রেণিতে গিয়ে তারা নিজেদের পছন্দ অনুযায়ী বিভাগ নির্বাচন করবে।

কিন্তু ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ওই শিক্ষাক্রম থেকে সরে আসে। ২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে পাঠ্যবই দেওয়ার সিদ্ধান্ত হয়। এর ফলে নবম শ্রেণি থেকেই আবার বিভাগ বিভাজন চালু করা হয়।

অন্তর্বর্তী সরকারের সময়ে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও কাঠামোগত উন্নয়নের জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদের নেতৃত্বে একটি পরামর্শক কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি দশম শ্রেণি পর্যন্ত অভিন্ন শিক্ষাক্রম চালুর সুপারিশ করে। তাদের প্রস্তাব ছিল, একাদশ শ্রেণি থেকে শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার মতো বিভাগ বেছে নেবে।

কমিটির মতে, নবম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের আলাদা বিভাগে ভাগ করা যুক্তিসংগত নয়। দশম শ্রেণি পর্যন্ত সবার জন্য অভিন্ন শিক্ষাক্রম থাকা উচিত।

মূল্যায়নব্যবস্থা নিয়েও ওই কমিটি কিছু সুপারিশ করেছিল। সব বিষয়ে পাবলিক পরীক্ষা না নিয়ে বাংলা, ইংরেজি, গণিত, সমাজপাঠ ও বিজ্ঞানের মতো মূল দক্ষতাসংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে পরীক্ষা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। নতুন শিক্ষাক্রম তৈরির সময় এসব সুপারিশ কতটা বিবেচনায় নেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।

এক দশকে একাধিকবার বদলেছে শিক্ষাক্রম

২০২২ সালে নতুন শিক্ষাক্রম চালুর পর থেকে দেশের শিক্ষাব্যবস্থায় ধারাবাহিক পরিবর্তন দেখা গেছে। ওই শিক্ষাক্রম অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে পাঠদান শুরু হয়েছিল। পরিকল্পনা ছিল, ২০২৫ সালে চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণিতে এটি চালু করা হবে। এর মধ্য দিয়ে মাধ্যমিক পর্যন্ত সব শ্রেণি নতুন শিক্ষাক্রমের আওতায় আসার কথা ছিল।

কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মাধ্যমিক স্তরে নতুন শিক্ষাক্রম বাতিল করে ২০১২ সালের শিক্ষাক্রমে ফিরে যায়। প্রাথমিক স্তরে অবশ্য ২০২১ সালে প্রণীত শিক্ষাক্রমের ধারাবাহিকতা এখনো রয়েছে। তবে প্রাথমিকের পাঠ্যবইয়েও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।

২০২৪ সালের আগস্টে বিস্তৃত আলোচনা ও পরামর্শ ছাড়াই পুরোনো শিক্ষাক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে তখন বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়। কেউ এ সিদ্ধান্তকে শিক্ষাব্যবস্থায় স্থিতিশীলতা ফেরানোর উদ্যোগ হিসেবে দেখেছেন, আবার কেউ এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন।

এরপর গত বছরের জুনে তৎকালীন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) জানিয়েছিলেন, ২০২৭ সাল থেকে পরিমার্জিত শিক্ষাক্রম চালু করা হবে। প্রথমে ষষ্ঠ শ্রেণিতে এটি চালুর পরিকল্পনা ছিল। পরে ধাপে ধাপে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সম্প্রসারণের কথা বলা হয়েছিল। কিন্তু সেই উদ্যোগ আর বাস্তবায়নের পর্যায়ে পৌঁছায়নি।

এবার ২০২৮ সালকে লক্ষ্য ধরে নতুন করে পরিকল্পনা সাজানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের কয়েকজন অধ্যাপকের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, শুরুতে নতুন শিক্ষাক্রম তৈরির কথা থাকলেও এখন বিদ্যমান কাঠামোর সঙ্গে প্রয়োজনীয় পরিবর্তন ও নতুন বিষয় যুক্ত করে বিস্তৃত পরিমার্জনের চিন্তা চলছে।

এ ক্ষেত্রে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাক্রমের মধ্যে সমন্বয় করাও বড় চ্যালেঞ্জ। কারণ, বর্তমানে দুই স্তরে দুটি ভিন্ন শিক্ষাক্রমের কাঠামো অনুসরণ করা হচ্ছে। ফলে প্রাথমিক থেকে মাধ্যমিকে যাওয়ার সময় শিক্ষার্থীদের শেখার বিষয়বস্তু, সক্ষমতা ও পড়ার চাপের মধ্যে সামঞ্জস্য থাকছে কি না, তা পর্যালোচনা জরুরি।

শিক্ষাবিদদের মতে, শিক্ষার্থীদের বয়স, শেখার ক্ষমতা ও শ্রেণিভিত্তিক শিখনফল বিবেচনা করে পাঠ্যবইয়ের বিষয়বস্তু ও সংখ্যা নির্ধারণ করা প্রয়োজন। প্রাথমিক স্তরে অর্জিত দক্ষতার ভিত্তিতে মাধ্যমিকের পাঠ পরিকল্পনা তৈরি না হলে পরবর্তী শ্রেণিতে শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে।

শুধু বই বদল নয়, শিক্ষার পদ্ধতিতেও পরিবর্তনের দাবি

২০২৮ সালের শিক্ষাক্রম পরিবর্তনের লক্ষ্য সম্পর্কে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সম্প্রতি বলেছেন, শিক্ষার মান বাড়ানো এবং সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করাই হবে এর প্রধান উদ্দেশ্য। শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাক্রমের মধ্যে সমন্বয় নিশ্চিত করা হবে।

এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক এ কে এম শওকত আলী খান বলেন, শিগগিরই শিক্ষাক্রমের বিষয়ে কর্মপরিকল্পনা নির্ধারণ করা সম্ভব হবে বলে তাঁরা আশা করছেন। প্রস্তাবিত শিক্ষাক্রম নিয়ে মতামত নিতে ২৯ নভেম্বর বিকেলে এনসিটিবির উদ্যোগে ‘কেমন শিক্ষাক্রম চাই’ শীর্ষক সুধীজন সংলাপের আয়োজন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারিক মনজুর মনে করেন, দেশের শিক্ষাব্যবস্থায় সময়োপযোগী শিক্ষাক্রম প্রণয়ন জরুরি। তাঁর মতে, বর্তমানে চালু থাকা ২০১২ সালের শিক্ষাক্রম অনেকটা ২০০২ সালের শিক্ষাক্রমের মতো। অথচ বিশ্বের বিভিন্ন দেশ শিক্ষাক্রমে পরিবর্তন এনে শিক্ষাক্ষেত্রে বড় ধরনের রূপান্তর ঘটিয়েছে।

তারিক মনজুর বলেন, ২০২২ সালে চালু হওয়া শিক্ষাক্রমটি পদ্ধতিগতভাবে ভালো ছিল। তবে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এতে কিছু পরিবর্তন আনা প্রয়োজন ছিল।

তিনি আরও বলেন, শিক্ষাক্রমে পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের একাংশের অনীহাও বাধা হয়ে দাঁড়ায়। তাঁরা প্রচলিত পদ্ধতিতে অভ্যস্ত হওয়ায় নতুন পরিবর্তন সহজে গ্রহণ করতে চান না।

শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তককে আলাদা করে দেখার ওপরও গুরুত্ব দেন এই অধ্যাপক। তাঁর মতে, প্রায়ই এ দুটি বিষয়কে এক করে ফেলা হয়। ফলে পাঠ্যবইয়ের কোনো বিষয়বস্তু নিয়ে আপত্তি উঠলে অনেক সময় তার দায় শিক্ষাক্রমের ওপর চাপানো হয়।

শিক্ষাবিদদের মতে, নতুন শিক্ষাক্রম প্রণয়নে শুধু পাঠ্যবইয়ের বিষয়বস্তু পরিবর্তন যথেষ্ট নয়। শিক্ষার্থীরা কী শিখবে, কী ধরনের দক্ষতা অর্জন করবে এবং বাস্তব জীবনে সেই শিক্ষা কীভাবে কাজে লাগাবে, তা বিবেচনায় নিতে হবে। দক্ষতাভিত্তিক শিক্ষা, বিশ্লেষণী চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষা উপকরণ এবং কার্যকর মূল্যায়নব্যবস্থাও নিশ্চিত করা জরুরি।

বারবার শিক্ষাক্রম পরিবর্তনের অভিজ্ঞতার পর এবার দীর্ঘমেয়াদি পরিকল্পনা কতটা গুরুত্ব পাবে, সেটিই বড় প্রশ্ন। ২০২৮ সালের উদ্যোগে শিক্ষার ধারাবাহিকতা বজায় রেখে দেশের বাস্তবতা ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাঠামো তৈরি করা যায় কি না, তার ওপরই নির্ভর করবে পরিবর্তনের কার্যকারিতা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২০২৮ থেকে বদলে যাচ্ছে শিক্ষাক্রম, নতুন করে সাজানো হবে পাঠ্যবই

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬