ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপত্তাশঙ্কায় বরগুনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ৫ ডিসেম্বর বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে লক্ষাধিক এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, নাশকতায় অর্থায়নের সন্দেহে আর্থিক লেনদেনে নজরদারি লকডাউন-সেনা মোতায়েনের ভাবনাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন উসমান (রা.)-এর ব্যবসায়িক সাফল্যের ৭ কৌশল পদ্মা সেতুর টোল প্লাজার কাছে আ’ লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত নির্বাচনে মাদকাসক্ত প্রার্থী ঠেকাতে নতুন উদ্যোগ ইসির মস্কোর আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ডে সম্মাননা পেলেন বাংলাদেশের পাঁচ সাংবাদিক মডেল মসজিদে দপ্তর স্থানান্তরের বিধান বহাল রাখার দাবি মডেল কেয়ারটেকারদের

৫ ডিসেম্বর বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

বগুড়া প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২০:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। আগামী ৫ ডিসেম্বরের এ সফরে জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন তিনি। বৈঠকে বগুড়ার উন্নয়ন পরিকল্পনা, দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং উত্তরাঞ্চলের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হতে পারে।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি ও উৎসাহ দেখা দিয়েছে। সফরের কর্মসূচি এবং বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর সম্ভাবনা নিয়ে শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। শহরের শহীদ টিটু মিলনায়তন পরিদর্শন শেষে তারা এসব তথ্য জানান।

রেজাউল করিম বাদশা জানান, ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোকামতলা উপজেলা, পৌরসভা ও থানা উদ্বোধন এবং একটি জনসভায় অংশ নিতে পারেন। এরপর গোবিন্দগঞ্জে করতোয়া নদীর মূল পয়েন্ট খনন কর্মসূচি ও জনসভায় যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেখান থেকে বগুড়ায় ফিরে সন্ধ্যায় শহীদ টিটু মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন তিনি।

বৈঠকে জেলা, উপজেলা, পৌরসভা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেবেন। আসনসংখ্যা সীমিত হওয়ায় সেখানে প্রায় এক হাজার থেকে এক হাজার ১০০ জনের উপস্থিতির সুযোগ থাকবে বলে জানান রেজাউল করিম বাদশা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে কোনো জেলায় এটিই তারেক রহমানের প্রথম সাংগঠনিক সভা। এ বৈঠকে বগুড়ার উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে ওঠার বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়ার প্রত্যাশা করছেন তারা। একই সঙ্গে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোকে শক্তিশালী করতে সাংগঠনিক নির্দেশনা আসতে পারে।

রেজাউল করিম বাদশার ভাষ্য, বগুড়ার উন্নয়নে ইতিমধ্যে কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বগুড়া সিটি করপোরেশনের কার্যক্রম শুরু, বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন জাতীয় সংসদে পাস এবং রেললাইন নির্মাণের উদ্যোগ রয়েছে। আগামী মাসে অথবা জানুয়ারিতে রেললাইন নির্মাণের কাজ শুরু হতে পারে। এসব উন্নয়ন প্রকল্প উদ্বোধনের জন্য আগামী এক থেকে দুই মাসের মধ্যে প্রধানমন্ত্রীকে নিয়ে আলাদা কর্মসূচি আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর এ সফর শুধু দলীয় কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়; বগুড়াবাসীর জন্যও এটি একটি বিশেষ উপলক্ষ। জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, উপজেলা পর্যায়ের নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতারা সাংগঠনিক সভায় অংশ নেবেন। সেখানে দেশের সামগ্রিক পরিস্থিতি, উত্তরাঞ্চলের উন্নয়ন এবং দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হতে পারে।

বগুড়াকে বিভাগ ঘোষণার দাবিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে চান স্থানীয় নেতারা। মোশারফ হোসেন বলেন, বগুড়াকে বিভাগ করা হলে শুধু এ জেলার মানুষ নয়, উত্তরাঞ্চলের বিস্তৃত এলাকার মানুষ উপকৃত হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও আঞ্চলিক উন্নয়নের সুযোগ বাড়বে।

এদিকে বগুড়া বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর বিষয়েও অগ্রগতির সম্ভাবনার কথা জানিয়েছেন মোশারফ হোসেন। তিনি বলেন, গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুর দীর্ঘ প্রক্রিয়ার বিষয়টি তুলে ধরা হয়। তবে আপাতত উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করতে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী ইউএস-বাংলা এয়ারলাইনসের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি। পরে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মামুনের সঙ্গেও ব্যক্তিগতভাবে কথা বলেছেন বলে উল্লেখ করেন মোশারফ হোসেন। তাঁর বক্তব্য অনুযায়ী, আগামী বছরের শুরুতে বগুড়া বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে বগুড়ায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি চলছে। স্থানীয় নেতাদের প্রত্যাশা, এ সফরের বৈঠক থেকে জেলার উন্নয়ন এবং দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে নতুন দিকনির্দেশনা আসবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৫ ডিসেম্বর বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৫:২০:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬