ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মডেল মসজিদে দপ্তর স্থানান্তরের বিধান বহাল রাখার দাবি মডেল কেয়ারটেকারদের ইতালির স্কুলে বোরখা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী ভর্তিতেও লাগাম রাতের আঁধারে থানা ছাড়লেন যুবলীগ নেত্রীকে বাসায় ডাকা সেই ওসি ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে আ’ লীগ নেতাকর্মীদের অবরোধ, বন্ধ যান চলাচল পাবনায় বালুবোঝাই ট্রাকের চাপায় অটোভ্যানচালকসহ নিহত ২ মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫ এবিজি স্পোর্টস সিটি থেকেই আগামী প্রজন্ম বিশ্বমঞ্চে উঠবে আওয়ামী লীগের লকডাউনে গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি, মহাসড়কে ব্যারিকেড সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী-শ্যালক আটক ১৭ বছরে এক মাদরাসায় হাজার হাফেজ

ইতালির স্কুলে বোরখা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী ভর্তিতেও লাগাম

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইতালির স্কুলে বোরখা ও নিকাব পরা নিষিদ্ধ করার পাশাপাশি বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রেও সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে দেশটির সরকার। নতুন আইন অনুযায়ী, কোনো স্কুলে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর ৩০ শতাংশের বেশি হতে পারবে না। একই সঙ্গে স্কুলে বোরখা বা নিকাব পরে এলে সংশ্লিষ্ট ছাত্রীকে সর্বোচ্চ ১ হাজার ইউরো জরিমানা গুনতে হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ টাকারও বেশি।

গত ২৬ নভেম্বর ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে বিলটি চূড়ান্ত অনুমোদন পায়। ভোটাভুটিতে বিলের পক্ষে ১৪২ জন এবং বিপক্ষে ১১২ জন সদস্য ভোট দেন। ভোটদানে বিরত থাকেন চারজন। এর আগে ২০ নভেম্বর দেশটির সিনেটেও ডিক্রিটি অনুমোদিত হয়। ফলে পার্লামেন্টের উভয় কক্ষে বিলটি পাসের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

ইউরোপে প্রবেশের ক্ষেত্রে অভিবাসীদের অন্যতম প্রধান ট্রানজিট দেশ ইতালি। আগামী বছরের নির্বাচন সামনে রেখে অভিবাসীদের স্থানীয় সমাজের সঙ্গে একীভূত করার বিষয়টি দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ আলোচনায় পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তিতে সীমা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তবে সরকারের এ উদ্যোগের বিরোধিতা করেছে বিরোধী দলগুলো। তাদের দাবি, এ ধরনের আইন বৈষম্য বাড়াবে এবং বিদেশি শিক্ষার্থীদের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি করবে।

বোরখা নিষিদ্ধের দাবি থেকে আইন

ইতালিতে স্কুলে বোরখা ব্যবহারে নিষেধাজ্ঞার দাবি এর আগেও উঠেছিল। গত জুলাইয়ে দেশটির ন্যাশনাল ফিউচার (এফএন) পার্টি এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানায়। গত ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশের পর দলটির রাজনৈতিক তৎপরতা বেড়েছে। রাজনৈতিক অবস্থানের দিক থেকে দলটি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দল ব্রাদার্স অব ইতালির (এফডিআই) চেয়েও বেশি ডানপন্থী বলে বিবেচিত।

তবে বোরখা ও হিজাব নিষিদ্ধের উদ্যোগ ইতালিতে নতুন নয়। গত বছরের অক্টোবরে দেশটির পার্লামেন্টে এ-সংক্রান্ত আরেকটি বিল উত্থাপন করা হয়েছিল। ওই প্রস্তাবে স্কুল, বিশ্ববিদ্যালয়, দোকানপাট, অফিসসহ বিভিন্ন জনসমাগমস্থলে পুরো শরীর ঢাকা পোশাক পরার ওপর নিষেধাজ্ঞার কথা বলা হয়। মেলোনির দলের তিনজন সংসদ সদস্য বিলটি উত্থাপন করেন।

তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, ধর্মীয় বিচ্ছিন্নতাবাদ ও ধর্মের নামে ঘৃণা ছড়ানো বন্ধ করাই এ উদ্যোগের লক্ষ্য। সরকারের দাবি, এ ধরনের পদক্ষেপ সামাজিক সম্প্রীতি বাড়াতে এবং সাংস্কৃতিক বিচ্ছিন্নতা কমাতে ভূমিকা রাখবে। তবে বিরোধীদের আপত্তি, নতুন বিধিনিষেধের ফলে সমাজে বৈষম্য আরও বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইতালির স্কুলে বোরখা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী ভর্তিতেও লাগাম

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬