ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতালির স্কুলে বোরখা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী ভর্তিতেও লাগাম রাতের আঁধারে থানা ছাড়লেন যুবলীগ নেত্রীকে বাসায় ডাকা সেই ওসি ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে আ’ লীগ নেতাকর্মীদের অবরোধ, বন্ধ যান চলাচল পাবনায় বালুবোঝাই ট্রাকের চাপায় অটোভ্যানচালকসহ নিহত ২ মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫ এবিজি স্পোর্টস সিটি থেকেই আগামী প্রজন্ম বিশ্বমঞ্চে উঠবে আওয়ামী লীগের লকডাউনে গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি, মহাসড়কে ব্যারিকেড সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী-শ্যালক আটক ১৭ বছরে এক মাদরাসায় হাজার হাফেজ নয়টি অ্যামেচার বাউটে মাতল আইসিসিবি, অনুষ্ঠিত ‘জুলকান বিটডাউন ৩’

রাতের আঁধারে থানা ছাড়লেন যুবলীগ নেত্রীকে বাসায় ডাকা সেই ওসি

ফেনী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁসের ঘটনায় প্রত্যাহার হওয়া ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান অবশেষে থানা ছেড়েছেন। স্থানীয়দের ক্ষোভ ও নানা বিতর্কের মধ্যে শনিবার (২৮ নভেম্বর) ভোরে তাঁকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। প্রত্যাহারের চার দিন পর তিনি থানা ছাড়লেন।

এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) রাত পর্যন্ত থানায় অবস্থান করছিলেন তিনি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম। তিনি জানান, জেলা পুলিশ সুপার যোগদানের পর বিভাগীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বুধবার ওসিকে প্রত্যাহার করা হলেও থানার দায়িত্ব বুঝিয়ে দেওয়া ও প্রয়োজনীয় প্রস্তুতির কারণে পুলিশ লাইনসে সংযুক্ত হতে কিছুটা বিলম্ব হয়েছে। এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।

দাগনভূঞা থানায় নতুন ওসি পদায়ন না হওয়া পর্যন্ত ওসি তদন্ত ফেরদৌসি বেগম ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন।

ফেরদৌসি বেগম জানান, শনিবার সকাল থেকে তিনি থানার দায়িত্ব বুঝে নিয়েছেন। দায়িত্ব পালনকালে দালাল ও মামলা বাণিজ্যে জড়িত ব্যক্তিদের কোনো সুযোগ দেওয়া হবে না। পাশাপাশি সেবাপ্রার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

যে ফোনালাপ ঘিরে বিতর্ক

এর আগে যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে ওসি ফয়জুল আজিম নোমানের একটি আপত্তিকর অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে ওই নেত্রীকে দ্রুত নিজের বাংলোতে যেতে বলেন ওসি।

কথোপকথনে তাঁকে বলতে শোনা যায়, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’

এ সময় কোনো সমস্যা হবে কি না, জানতে চান ওই নেত্রী। জবাবে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’

কথোপকথনের একপর্যায়ে যুব মহিলা লীগ নেত্রী ওসিকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন। এ ছাড়া দুই লাখ টাকা ঘুষ নেওয়ার পরও ওই নেত্রীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার বিষয়েও তাঁদের কথোপকথন অডিওতে শোনা যায়। এই ফোনালাপ ফাঁসের পরই ওসিকে প্রত্যাহার করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাতের আঁধারে থানা ছাড়লেন যুবলীগ নেত্রীকে বাসায় ডাকা সেই ওসি

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬