ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাতের আঁধারে থানা ছাড়লেন যুবলীগ নেত্রীকে বাসায় ডাকা সেই ওসি ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে আ’ লীগ নেতাকর্মীদের অবরোধ, বন্ধ যান চলাচল পাবনায় বালুবোঝাই ট্রাকের চাপায় অটোভ্যানচালকসহ নিহত ২ মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫ এবিজি স্পোর্টস সিটি থেকেই আগামী প্রজন্ম বিশ্বমঞ্চে উঠবে আওয়ামী লীগের লকডাউনে গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি, মহাসড়কে ব্যারিকেড সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী-শ্যালক আটক ১৭ বছরে এক মাদরাসায় হাজার হাফেজ নয়টি অ্যামেচার বাউটে মাতল আইসিসিবি, অনুষ্ঠিত ‘জুলকান বিটডাউন ৩’ ২১ বছরের বর্ণিল অধ্যায়, মুশফিককে মনে রাখবে বাংলাদেশ-ক্রিকেট বিশ্ব

ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে আ’ লীগ নেতাকর্মীদের অবরোধ, বন্ধ যান চলাচল

মাদারীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট এলাকায় রোববার ভোর থেকে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে মহাসড়কের ওই অংশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। আটকে পড়েছেন দূরপাল্লার যাত্রী ও চালকেরা।

রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টার দিকে এ অবরোধ শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টেকেরহাট এলাকায় মহাসড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাঁদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্রও দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

অবরোধ শুরুর সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। তবে সকাল হওয়ার পর তাঁদের সেখানে অবস্থান নিতে দেখা যায়। তাঁরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে আ’ লীগ নেতাকর্মীদের অবরোধ, বন্ধ যান চলাচল

সংবাদ প্রকাশের সময় : ১০:৩৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬