ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ সফর স্থগিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে তাঁর পূর্বনির্ধারিত থাইল্যান্ড সফরও বাতিল করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা ছিল তাঁর। তবে মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে আপাতত সফর দুটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, ঢাকা সফর শেষে থাইল্যান্ড যাওয়ার কথা ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর।

ঢাকা ও কুয়ালালামপুরের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পরিকল্পনা ছিল সফরটিতে। বৈঠকের আলোচ্যসূচিতে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ ও তাঁদের কল্যাণ, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের তারিখ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছিল।

এর আগে আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর সেটিই ছিল তাঁর প্রথম সরকারি বিদেশ সফর।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সফর করেছিলেন আনোয়ার ইব্রাহিম। সে সময় তিনি তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত

সংবাদ প্রকাশের সময় : ১১:০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬