ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উসমান (রা.)-এর ব্যবসায়িক সাফল্যের ৭ কৌশল পদ্মা সেতুর টোল প্লাজার কাছে আ’ লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত নির্বাচনে মাদকাসক্ত প্রার্থী ঠেকাতে নতুন উদ্যোগ ইসির মস্কোর আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ডে সম্মাননা পেলেন বাংলাদেশের পাঁচ সাংবাদিক মডেল মসজিদে দপ্তর স্থানান্তরের বিধান বহাল রাখার দাবি মডেল কেয়ারটেকারদের ইতালির স্কুলে বোরখা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী ভর্তিতেও লাগাম রাতের আঁধারে থানা ছাড়লেন যুবলীগ নেত্রীকে বাসায় ডাকা সেই ওসি ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে আ’ লীগ নেতাকর্মীদের অবরোধ, বন্ধ যান চলাচল পাবনায় বালুবোঝাই ট্রাকের চাপায় অটোভ্যানচালকসহ নিহত ২

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী পৌরসভা গেটের সামনে যাত্রীবিহীন দাঁড়িয়ে থাকা আনন্দ পরিবহনের একটি বাসে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে সংগঠনটির অজ্ঞাতপরিচয় ৩-৪ জন ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা ঘটনার ভিডিও ধারণ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় পৌরসভার পাহারাদার, বাসচালকসহ উপস্থিত ব্যক্তিরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে বাসটি চৌমুহনী বাজারের দিকে চলে যায়। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে সেখানে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে অগ্নিসংযোগের কোনো আলামতও পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে জানতে চাইলে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুল কবির বলেন, বাসে আগুন দেওয়ার কোন ঘটনা ঘটেনি।  

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংবাদ প্রকাশের সময় : ১১:২২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬