ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে লক্ষাধিক এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, নাশকতায় অর্থায়নের সন্দেহে আর্থিক লেনদেনে নজরদারি লকডাউন-সেনা মোতায়েনের ভাবনাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন উসমান (রা.)-এর ব্যবসায়িক সাফল্যের ৭ কৌশল পদ্মা সেতুর টোল প্লাজার কাছে আ’ লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত নির্বাচনে মাদকাসক্ত প্রার্থী ঠেকাতে নতুন উদ্যোগ ইসির মস্কোর আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ডে সম্মাননা পেলেন বাংলাদেশের পাঁচ সাংবাদিক মডেল মসজিদে দপ্তর স্থানান্তরের বিধান বহাল রাখার দাবি মডেল কেয়ারটেকারদের ইতালির স্কুলে বোরখা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী ভর্তিতেও লাগাম রাতের আঁধারে থানা ছাড়লেন যুবলীগ নেত্রীকে বাসায় ডাকা সেই ওসি

লকডাউন-সেনা মোতায়েনের ভাবনাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউন জারি বা সেনাবাহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্ত কিংবা পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ নেই।

রোববার (২৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনাসংক্রান্ত তৃতীয় সভায় অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি।

ঢাকায় নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি তৎপরতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি বাহিনীগুলোর নিয়মিত কার্যক্রমেরই অংশ। যেকোনো পরিস্থিতিতে তারা সতর্ক থাকে এবং প্রয়োজন বুঝে দায়িত্ব পালন করে।

দেশে লকডাউন জারি কিংবা নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো পরিকল্পনা নাই।’ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে শঙ্কা আছে কি না, জানতে চাইলে তাঁর জবাব, ‘কোনো শঙ্কা নেই।’

শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষে একজনের প্রাণহানির বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নওডোবা এলাকায় ঘটনাটি ঘটেছে বলে তিনি শুনেছেন। প্রাথমিকভাবে এটি দুই পক্ষের আন্তঃকলহ বা সংঘর্ষ বলে জানা যাচ্ছে। তবে এখনো বিস্তারিত তদন্ত হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লকডাউন-সেনা মোতায়েনের ভাবনাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৫:১৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬