ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ৫ কেন্দ্র সরল মাদারীপুর-ফরিদপুরে ৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি অপ্রতিম হত্যা মামলা: দুই কিশোর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩ কোম্পানীগঞ্জে সড়কে আগুন-গাছ ফেলে অবরোধের চেষ্টা, গ্রেপ্তার ৫ ৬ আগস্ট থেকেই মানুষের ওপর জুলুম শুরু করেছে সরকার: জামায়াত আমির দেশে ফিরবেন না শেখ হাসিনা, ফেসবুকেই থাকবেন: তথ্য উপদেষ্টা ২০২৮ থেকে বদলে যাচ্ছে শিক্ষাক্রম, নতুন করে সাজানো হবে পাঠ্যবই আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুরের পর আগুন

৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৩:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ১ হাজার ৪১৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্তদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ থেকে ভিন্ন কোনো নির্দেশনা না দেওয়া হলে নির্ধারিত তারিখেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে যোগ দিতে হবে। কেউ ২০ ডিসেম্বর নির্ধারিত তারিখে যোগদান না করলে ধরে নেওয়া হবে, তিনি চাকরিতে যোগ দিতে আগ্রহী নন। সে ক্ষেত্রে তাঁর নিয়োগপত্র বাতিল করা হবে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ওই ফলাফলে ১ হাজার ৪৫৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। তাঁদের মধ্য থেকে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে এবার প্রজ্ঞাপন জারি করল জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৩:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬