ঢাকা ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপ্রতিম হত্যা মামলা: দুই কিশোর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩ কোম্পানীগঞ্জে সড়কে আগুন-গাছ ফেলে অবরোধের চেষ্টা, গ্রেপ্তার ৫ ৬ আগস্ট থেকেই মানুষের ওপর জুলুম শুরু করেছে সরকার: জামায়াত আমির দেশে ফিরবেন না শেখ হাসিনা, ফেসবুকেই থাকবেন: তথ্য উপদেষ্টা ২০২৮ থেকে বদলে যাচ্ছে শিক্ষাক্রম, নতুন করে সাজানো হবে পাঠ্যবই আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুরের পর আগুন চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার ইনানীর গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের সাত কর্মী দগ্ধ

যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের ভূঞাপুরে এক যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে সাত বস্তা অবৈধ বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়েছে। তবে যে নেতার বাড়ি থেকে মদ উদ্ধার হয়েছে, সেই রাশেদুল ইসলাম রঞ্জু মণ্ডলকে ঘটনাস্থল থেকে আটক করা হয়নি।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের পুরাতন গ্রামীণ ব্যাংকসংলগ্ন রঞ্জু মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। তিনি গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক।

আটক ব্যক্তিরা হলেন নাগরপুর উপজেলার ভাবনাপাড়া এলাকার রফিস উদ্দিনের ছেলে ও প্রাইভেটকারের মালিক শামীম আহমেদ (৩১), ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের নলুয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে উপজেলা যুবদলের সদস্য শামীম আল মাসুম (৪০) এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বেলতলী গ্রামের কামরুল উদ্দিনের ছেলে ও গাড়িচালক নূর মোহাম্মদ ওরফে নুরু (৪৮)।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শনিবার বিকেলে একটি সাদা প্রাইভেটকারে করে প্রায় সাড়ে সাত বস্তা বিদেশি মদের বোতল রঞ্জু মণ্ডলের বাড়িতে নিয়ে যান চালক নূর মোহাম্মদ। পরে বাড়ির একটি কক্ষে সোফার নিচে পাঁচ বস্তা, বাথরুমে দুই বস্তা এবং একটি টেবিলের নিচে আরও অর্ধেক বস্তা রাখা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর থানা পুলিশের এসআই রুবেল ও এসআই চঞ্চলের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় মদের বস্তাগুলো উদ্ধার করা হয়। অভিযানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিমও উপস্থিত ছিলেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একই দিন দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশ কাগজপত্র যাচাইয়ের জন্য প্রাইভেটকারটিকে থামার সংকেত দেয়। এ সময় জহিরুল ইসলাম নামে গাড়িটির আরেক চালক কৌশলে এলেঙ্গা থেকে পালিয়ে যান।

পরে যুবদল নেতা রঞ্জু মণ্ডলের দেওয়া ঠিকানা অনুযায়ী গাড়িটি তাঁর বাড়িতে নিয়ে আসেন বলে পুলিশকে জানিয়েছেন চালক নুরু।

ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান, সাড়ে সাত বস্তা বিদেশি মদ ও একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬