ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই জাপানের ক্লাব এফসি ইমাবারির সঙ্গে ফুটবল উন্নয়নে ত্রিপাক্ষিক চুক্তির উদ্যোগ রাজনৈতিক সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে নিচ্ছে: রাষ্ট্রপতি গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ৫ কেন্দ্র সরল মাদারীপুর-ফরিদপুরে ৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি অপ্রতিম হত্যা মামলা: দুই কিশোর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩ কোম্পানীগঞ্জে সড়কে আগুন-গাছ ফেলে অবরোধের চেষ্টা, গ্রেপ্তার ৫ ৬ আগস্ট থেকেই মানুষের ওপর জুলুম শুরু করেছে সরকার: জামায়াত আমির দেশে ফিরবেন না শেখ হাসিনা, ফেসবুকেই থাকবেন: তথ্য উপদেষ্টা

জাপানের ক্লাব এফসি ইমাবারির সঙ্গে ফুটবল উন্নয়নে ত্রিপাক্ষিক চুক্তির উদ্যোগ

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের তৃণমূল ফুটবলের উন্নয়ন, খেলোয়াড় তৈরি ও কোচিং ব্যবস্থাকে এগিয়ে নিতে জাপানের পেশাদার ফুটবল ক্লাব এফসি ইমাবারির সঙ্গে ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও শামসুল হুদা ফুটবল একাডেমি।

এই চুক্তির আওতায় খেলোয়াড় ও কোচ তৈরির ধারাবাহিক কার্যক্রম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে রোববার সকালে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি এবং আশপাশের বিভিন্ন অবকাঠামোগত সুযোগ-সুবিধা পরিদর্শন করেছেন এফসি ইমাবারির দুই সদস্যের প্রতিনিধিদল।

পরিদর্শন শেষে আয়োজিত ব্রিফিংয়ে সংশ্লিষ্ট প্রতিনিধিরা জানান, প্রাথমিক পর্যায়ের এই পর্যবেক্ষণের ভিত্তিতে পরবর্তী সময়ে এফসি ইমাবারির একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের জানুয়ারির শেষ দিকে সমঝোতা স্মারক স্বাক্ষরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।

কোচিং ও খেলোয়াড় বিনিময়ে গুরুত্ব

প্রস্তাবিত চুক্তি বাস্তবায়িত হলে এফসি ইমাবারির সহযোগিতায় উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা চালু, প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা ও তাদের দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে খেলোয়াড় বিনিময় কর্মসূচিও পরিচালনার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, জাপানের পেশাদার ফুটবল ক্লাবের সঙ্গে এ ধরনের সহযোগিতা বাংলাদেশের ফুটবলের অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় ও কোচ তৈরিতে ভূমিকা রাখতে পারে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন এফসি ইমাবারির স্পন্সর মিতসুবিশির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিরোসি উইগাকি, বাফুফের সিনিয়র গ্রাসরুট ম্যানেজার হাসান মাহমুদ, সহকারী মার্কেটিং ম্যানেজার রবিউল ইসলাম, শামসুল হুদা ফুটবল একাডেমির পরিচালক (প্রশাসন) শামসুল বারী শিমুল এবং যুগ্ম পরিচালক মাসুদুর রহমান টনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাপানের ক্লাব এফসি ইমাবারির সঙ্গে ফুটবল উন্নয়নে ত্রিপাক্ষিক চুক্তির উদ্যোগ

সংবাদ প্রকাশের সময় : ০৬:১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬