ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালপুরে বেগুন বোঝাই ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩ পরিচয় সংকটে আফগান নারীরা! ডাকা হচ্ছে ‘গরু’, ‘ছাগল’ বলে বাপের বাড়ি যেতে চাওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক? নির্মাতা আতিক জামান গ্রেপ্তার দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা নেই, বিদেশিদেরও উদ্বেগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই জাপানের ক্লাব এফসি ইমাবারির সঙ্গে ফুটবল উন্নয়নে ত্রিপাক্ষিক চুক্তির উদ্যোগ রাজনৈতিক সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে নিচ্ছে: রাষ্ট্রপতি গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ৫ কেন্দ্র সরল মাদারীপুর-ফরিদপুরে ৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

জামালপুরে বেগুন বোঝাই ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

জামালপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুরে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৯নভেম্বর) সন্ধ্যায় ইসলামপুর পৌরসভার পলবান্ধা উজানপাড়া রেলক্রসিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া এলাকার আকবর আলীর ছেলে জিয়াউল হক (৩০) চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে বকুল (৩০) এবং রসুল মোল্লার ছেলে সোহেল (২০)।

স্থানীয় সূত্রে জানা গেছে,দেওয়ানগঞ্জ থেকে বেগুনবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১১-৫১৭৭) ঢাকার উদ্দেশে যাওয়ার পথে বিপরীত দিক থেকে মোটরসাইকেল (জামালপুর-ল ১১-৬৯৬৮) ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জে যাওয়ার পথে পলবান্ধা উজানপাড়া রেলক্রসিং মোড় এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং অপর একজন গুরুতর আহত হন। দুর্ঘটনায় আহত সোহেলকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে পাঠানো হলে পথে তাঁর মৃত্যু হয়।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জুবাইদা সুলতানা তমা জানান,দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে দুজনকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে রেফার করা হয়।

এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন,দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে বেগুন বোঝাই ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬