অসুস্থ মনিরকে দেখতে বাসায় গেলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
ব্লাড ক্যান্সারে আক্রান্ত টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মনির হোসেনের শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাসায় গেছেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে শহরের এয়ারপোর্ট রোডে মনির হোসেনের নিজ বাসভবনে যান প্রতিমন্ত্রী। এ সময় শয্যাশায়ী মনির হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁর চিকিৎসার বিষয়েও বিস্তারিত জানতে চান তিনি।
প্রতিমন্ত্রী মনির হোসেন, তাঁর স্ত্রী ও ছেলের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। পরে ব্যক্তিগত উদ্যোগে মনির হোসেনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেন সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে তাঁর চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
পাশে থাকার আশ্বাস
অসুস্থ নেতার পাশে দাঁড়িয়ে প্রতিমন্ত্রীর এমন সহযোগিতায় উপস্থিত বিএনপি নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।





















