ঢাকা ০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং রাডার অচল, তবু চলছে আবহাওয়ার পূর্বাভাস; গভীর সমুদ্রের তথ্য নিয়ে শঙ্কা হু হু করে বাড়ছে পদ্মার পানি, বন্ধ ১৮ স্কুলের পাঠদান খেলাপির চাপে নড়বড়ে ১৫ ব্যাংক, প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা ডিম-মুরগি থেকে মাছ-সবজি—ছয় মাসে ঢাকার বাজারে যতটা বদল ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা বিরোধীদের সঙ্গে নিয়েই জ্বালানি সংকট মোকাবিলা: প্রধানমন্ত্রী সালাহউদ্দিন ও মঈন খানের দায়িত্ব বাড়াল সরকার আর্থিক চাপে আমেরিকা, ইরান যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের শেখ সেলিমকে নেতৃত্বে আনার ইস্যুতে আওয়ামী লীগে নতুন অস্বস্তি?

আমদানি নির্ভরতায় জ্বালানি সংকট, বাপেক্সকে ‘পঙ্গু’ করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে জ্বালানি সংকটের পেছনে অতিরিক্ত আমদানি নির্ভরতা এবং গ্যাস অনুসন্ধানে দীর্ঘদিনের স্থবিরতাকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর দাবি, আগের সরকারের সময়ে রাষ্ট্রীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকারী প্রতিষ্ঠান বাপেক্সকে কার্যত অকার্যকর করে রাখা হয়েছিল।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, দেশের গ্যাসের চাহিদা মেটাতে নতুন করে অনুসন্ধান ও কূপ খননে জোর দিয়েছে সরকার। এরই মধ্যে ৩০টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আরও ৭টি কূপ খননের কাজ চলমান রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশে গ্যাসের নতুন উৎস শনাক্ত করতে বিভিন্ন ধরনের সার্ভে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বাপেক্সের সক্ষমতা বাড়াতে দুটি নতুন রিগ কেনার প্রক্রিয়া চলছে।

দেশের স্থলভাগের পাশাপাশি সমুদ্রেও গ্যাস অনুসন্ধানের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি। অনশোর ও অফশোর—দুই প্রক্রিয়াতেই অনুসন্ধান চালানোর উদ্যোগ রয়েছে সরকারের।

জ্বালানি সরবরাহ বাড়াতে কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকায় গভীর সমুদ্রে একটি ভাসমান এলএনজি স্টেশন স্থাপনের পরিকল্পনার কথাও সংসদে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এ লক্ষ্যে আগ্রহী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। ভাসমান এলএনজি স্টেশন স্থাপন করা গেলে দেশে গ্যাস সরবরাহ বাড়বে এবং চলমান জ্বালানি সংকট অনেকটাই কমে আসবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমদানি নির্ভরতায় জ্বালানি সংকট, বাপেক্সকে ‘পঙ্গু’ করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬